শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
 
শিরোনাম:
● বাচসাসের নতুন সভাপতি আবদুর রহমান, সাধারণ সম্পাদক রাহাত সাইফুল, সহ-সভাপতি রিমন মাহফুজ ও জসিম      ● স্বাধীনতার ৫৫ বছর পরও মৌলিক সমস্যার সমাধান হয়নি: রাষ্ট্রপতি      ● ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী      ● প্রধানমন্ত্রীর সঙ্গে উজবেকিস্তানের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক      ● রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক মহলের আরও সক্রিয় ভূমিকা চান স্বরাষ্ট্রমন্ত্রী      ● ৭ নভেম্বরের শোভাযাত্রায় পায়ে হেঁটে অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান      ● পোশাকশিল্পে উসকানি ও অস্থিরতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী      


সৌদি-পাকিস্তানের সঙ্গে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন করল তুরস্ক
প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ২:০৮ পিএম  (ভিজিট : ১৩)

পাকিস্তান ও সৌদি আরবের সঙ্গে মক্কায় স্বাক্ষরিত যৌথ প্রতিরক্ষা চুক্তিতে আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। রয়টার্স জনায়, শুক্রবার দেশটির সরকারি গেজেটে এ অনুমোদনের তথ্য প্রকাশ করা হয়।

এর মধ্য দিয়ে চুক্তিটি অনুমোদনের সব প্রক্রিয়া শেষ হলো। এর আগে চলতি মাসের শুরুতে তুরস্কের পার্লামেন্টে চুক্তিটি অনুমোদন করা হয়।

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক তৎপরতা বাড়তে থাকায় আঞ্চলিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এর মধ্যেই গত আগস্টে মক্কায় তিন দেশ যৌথ প্রতিরক্ষা চুক্তিতে সই করে।

এ চুক্তি নিয়ে শুক্রবার ও শনিবার ইসলামাবাদে তিন দেশের বৈঠক হওয়ার কথা রয়েছে।
 
গত ৫ নভেম্বর তুরস্কের পার্লামেন্ট চুক্তিটি অনুমোদন করে। এর ফলে ইয়েমেনের ইরানপন্থী হুতি বিদ্রোহীদের হামলার মুখে সৌদি আরবকে সামরিক সহায়তা দেওয়ার পথ তৈরি হয়েছে। চুক্তি অনুযায়ী, তিন দেশের যেকোনো একটির ওপর হামলা হলে তা বাকি দুই দেশের ওপরও হামলা হিসেবে বিবেচিত হবে।

অর্থাৎ, কোনো একটি দেশ আক্রান্ত হলে অন্য দুই দেশও প্রতিরক্ষার জন্য এগিয়ে আসবে।
 
গত মাসে তুরস্কের ক্ষমতাসীন দলের এক আইনপ্রণেতা রয়টার্সকে জানান, চুক্তির আওতায় সৌদি আরবে সেনা পাঠানোর অনুমতি চেয়ে পার্লামেন্টে একটি প্রস্তাব জমা দেবে তুরস্ক। তুরস্কের সামরিক বাহিনী ন্যাটোর সদস্য দেশগুলোর মধ্যে দ্বিতীয় বৃহত্তম। অন্যদিকে, সৌদি আরবে ইসলামের সবচেয়ে পবিত্র স্থানগুলো অবস্থিত। দেশটি বিশ্বের অন্যতম বড় তেল রপ্তানিকারক।

আর পাকিস্তান একমাত্র মুসলিম দেশ, যার কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]