শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
 
শিরোনাম:
● বাচসাসের নতুন সভাপতি আবদুর রহমান, সাধারণ সম্পাদক রাহাত সাইফুল, সহ-সভাপতি রিমন মাহফুজ ও জসিম      ● স্বাধীনতার ৫৫ বছর পরও মৌলিক সমস্যার সমাধান হয়নি: রাষ্ট্রপতি      ● ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী      ● প্রধানমন্ত্রীর সঙ্গে উজবেকিস্তানের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক      ● রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক মহলের আরও সক্রিয় ভূমিকা চান স্বরাষ্ট্রমন্ত্রী      ● ৭ নভেম্বরের শোভাযাত্রায় পায়ে হেঁটে অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান      ● পোশাকশিল্পে উসকানি ও অস্থিরতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী      


ক্যান্সারে মারা গেলেন নাট্যকার ও নির্মাতা মাতিয়া বানু শুকু
প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ১০:০৫ এএম  (ভিজিট : ১৪)

ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে মারা গেছেন নাট্যকার ও নির্মাতা মাতিয়া বানু শুকু। 

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাত ১২টা ৩ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

এর আগে, শারীরিক অবস্থার অবনতি হলে গত ২১ নভেম্বর তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছিল। শরীরে ক্যান্সার ছড়িয়ে পড়ায় তার প্রচুর অক্সিজেনের প্রয়োজন হচ্ছিল। চিকিৎসকরা তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন।

দীর্ঘদিন ধরে ক্যান্সারের চিকিৎসা চলছিল মাতিয়া বানু শুকুর।

চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে আর্থিক সংকটের কথাও জানিয়েছিলেন তার স্বামী নূরুল আলম আতিক। স্ত্রীর চিকিৎসায় সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও সরকারের সহযোগিতাও চেয়েছিলেন তিনি।

ভাষাসৈনিক আবদুল মতিনের জ্যেষ্ঠ কন্যা ও গুণী চলচ্চিত্র নির্মাতা নুরুল আলম আতিকের দাম্পত্যসঙ্গী মাতিয়া বানু শুকু দুই দশকের বেশি সময় ধরে নাটক ও চলচ্চিত্র নির্মাণের সঙ্গে যুক্ত ছিলেন। নাট্যকার ও পরিচালক হিসেবে তার কাজের মধ্য দিয়ে উঠে এসেছে মধ্যবিত্তের জীবন ও সমাজবাস্তবতার নানা দিক।

‘গোল্লাছুট’, ‘যেখানে সীমান্ত তোমার’ ও ‘প্রজ্ঞা পারমিতা’র মতো জনপ্রিয় টেলিফিল্ম ও ধারাবাহিক নাটক রচনা ও পরিচালনা করেছেন তিনি।

চলচ্চিত্র প্রযোজক হিসেবেও সাফল্য পেয়েছেন মাতিয়া বানু শুকু। ২০২১ সালে ‘লাল মোরগের ঝুঁটি’ চলচ্চিত্রের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]