প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৮:৩৫ পিএম
(ভিজিট : ১৭)
আবারও নতুন একটি চলচ্চিত্রে প্লে-ব্যাক করলেন দেশের প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী ড.অণিমা রায়। হাবিবুল ইসলাম হাবিবের পরিচালনায় সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘যাপিত জীবন’ চলচ্চিত্রে ডিএল রায়ের প্রখ্যাত গানটি গেয়েছেন তিনি। ‘ধনধান্য পুষ্পভরা’ শিরোনামের এই গানটি শিল্পী অণিমার কন্ঠে কোনো ইন্সট্রুমেন্ট ছাড়াই ছবিতে ব্যবহার করা হয়।
শুধু এই গান নয়, বরং একাধিক চলচ্চিত্রে রবীন্দ্রসঙ্গীত গেয়েছেন তিনি এরইমধ্যে। শিল্পী অণিমা রায় বলেন,‘ আমার কাছে এটা সবসময় আনন্দের যখন কেউ বিভিন্ন মাধ্যমে রবীন্দ্রনাথের গান ব্যবহার করে। বিশেষ করে চলচ্চিত্রের মতো বড় মাধ্যমে রবীন্দ্রনাথের গানে কেউ আমাকে অফার করলে আমি না করিনা। বরং আমি বলি যে- বাংলা চলচ্চিত্রে রবীন্দ্র-নজরুলের গান আরো বেশি বেশি ব্যবহার করা উচিত। সেই আগ্রহ থেকেই যাপিত জীবন চলচ্চিত্রে আমার গান গাওয়া।
উল্লেখ্য, এর আগে একাধিক চলচ্চিত্রে রবীন্দ্রসঙ্গীতে কন্ঠ দিয়েছেন শিল্পী ড. অণিমা রায়। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প অবলম্বনে নির্মিত ‘দেনা পাওনা’ চলচ্চিত্রের জন্য গান গেয়েছেন তিনি। ছবিটির পরিচালনায় সাদেক সিদ্দিকী। সংগীত পরিচালনা করেছেন শেখ সাদী খান। এই ছবিতে গেয়েছেন ‘জানি জানি তুমি এসেছো এ পথে মনের ভুলে’।
রবীন্দ্রনাথের বাইরে পঞ্চকবির গানেও চলচ্চিত্রে কন্ঠ দিয়েছেন ড. অণিমা রায়।
অণিমা রায়ের চলচ্চিত্রের গানের তালিকায় রয়েছে ‘শ্রাবন জোৎ¯ সিনেমায় গেয়েছেন ‘নব আনন্দে জাগো’, ‘অসম্ভব’ ছবির ‘আজি ঝর ঝর মুখর বাদর দিনে’, ‘ইতি কমলা’ চলচ্চিত্রে ‘যদি তারে নাই চিনিগো সে কি’ এবং ডি.এল. রায়ের ‘ধনধান্য পুষ্পভরা’।
এ ছাড়া প্রখ্যাত নির্মাতা আফজাল হোসেন পরিচালিত ‘মানিকের লাল কাঁকড়া’ চলচ্চিত্রে তিনি গেয়েছেন ‘মেঘের কোলে রোদ হেসেছে’ ও ‘সেদিন আমায় বলেছিলে’। ‘ভালোবাসার প্রজাপতি’ চলচ্চিত্রে তাঁর কণ্ঠে শোনা গেছে ‘ভেঙে মোর ঘরের চাবি’ গানটি।
অন্যদিকে, ‘হৈমন্তির ইতিকথা’ চলচ্চিত্রে অণিমা রায় গেয়েছেন ‘আজি যত তারা তব আকাশে’। কলকাতার ‘রিইউনিয়ন’ চলচ্চিত্রের ‘হৃদয়ের একূল ওকূল’ গানটিও তাঁর উল্লেখযোগ্য চলচ্চিত্রের গানগুলোর মধ্যে রয়েছে। গানটি শিল্পীর নিজেরও বিশেষ পছন্দের।
শিল্পীর মতে, একজন শিল্পী তার নিজের সাধনার গানগুলো যখন চলচ্চিত্রের বড় পর্দায় দেখেন, সে আনন্দ সত্যিই অন্যরকম। কলকাতার ছবির রিউইউনিয়নে আমার গানে অভিনয় করেন রাইমা সেন। এরপর নওশাবা, মিথিলা থেকে শুরু করে যাপিত জীবনে অভিনেত্রী ভাবনার লিপে যখন নিজের গাওয়া গান দেখি সত্যিই তখন চলচ্চিত্রে আরো গাইতে ইচ্ছে করে।