শনিবার ● ২১ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
 
শিরোনাম:


চলছে বাচসাসের নির্বাচন
প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ১:০৭ পিএম  (ভিজিট : ৯)
বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। শুক্রবার (২০ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ভোটগ্রহণ শুরু হয়েছে।

দুপুর ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত প্রথম দফায় ভোটগ্রহণ চলে। জুমার নামাজের বিরতির পর বেলা ২টা থেকে আবার ভোটগ্রহণ শুরু হওয়ার কথা রয়েছে, যা চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এবারের নির্বাচনে মোট ভোটার ৫২৫ জন।

নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। এর মধ্যে একটি প্যানেলের নেতৃত্বে রয়েছেন আবদুর রহমান ও রাহাত সাইফুল। অন্য প্যানেলের নেতৃত্বে রয়েছেন কামরুল হাসান দর্পন ও আহমেদ তেপান্তর। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন এরফানুল হক নাহিদ।

নির্বাচনকে ঘিরে গত এক মাস ধরে দুই প্যানেলের প্রার্থীরা প্রচার-প্রচারণা চালিয়েছেন। জয়ী হলে সংগঠনের সাংগঠনিক উন্নয়ন, সদস্যদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি বজায় রাখা এবং বাচসাসের কার্যক্রমকে আরও গতিশীল, শক্তিশালী ও কার্যকর করার প্রতিশ্রুতি দিয়েছেন প্রার্থীরা।

বাংলাদেশের চলচ্চিত্র সাংবাদিকতার ইতিহাসে গুরুত্বপূর্ণ সংগঠন বাচসাসের যাত্রা শুরু হয় ১৯৬৮ সালে, তৎকালীন পূর্ব পাকিস্তানের ঢাকায় ‘পাকিস্তান চলচ্চিত্র সাংবাদিক সমিতি’ নামে। বাংলাদেশের স্বাধীনতার পর সংগঠনটির নাম পরিবর্তন করে রাখা হয় বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি। পরবর্তী সময়ে ১৯৭৩-৭৪ সালে সংগঠনটি নতুন করে পুনরুজ্জীবিত হয়।

চলচ্চিত্র সাংবাদিকদের পেশাগত ঐক্য, অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার পাশাপাশি দেশের চলচ্চিত্র অঙ্গনে অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে স্বীকৃতি দিতে বাচসাস পুরস্কার প্রবর্তন করে। দীর্ঘ পথচলায় চলচ্চিত্র সাংবাদিকতা ও দেশের সাংস্কৃতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে সংগঠনটি।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]