রবিবার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
 
শিরোনাম:
● বাচসাসের নতুন সভাপতি আবদুর রহমান, সাধারণ সম্পাদক রাহাত সাইফুল, সহ-সভাপতি রিমন মাহফুজ ও জসিম      ● স্বাধীনতার ৫৫ বছর পরও মৌলিক সমস্যার সমাধান হয়নি: রাষ্ট্রপতি      ● ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী      ● প্রধানমন্ত্রীর সঙ্গে উজবেকিস্তানের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক      ● রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক মহলের আরও সক্রিয় ভূমিকা চান স্বরাষ্ট্রমন্ত্রী      ● ৭ নভেম্বরের শোভাযাত্রায় পায়ে হেঁটে অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান      ● পোশাকশিল্পে উসকানি ও অস্থিরতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী      


কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে সালথায় বিক্ষোভ মিছিল
প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ১১:৩২ পিএম  (ভিজিট : ১০)
ফরিদপুরের সালথায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের অপতৎপরতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে  বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। 

শনিবার বার (২১ নভেম্বর) বিকালে সোনাপুর সড়কের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের ফুকরা বাজার এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়। 

মিছিলে নেতৃত্ব দেন  উপজেলার সোনাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি  আজিজুল হক  মোল্লা ব্যবস্থাপনায় বিশিষ্ট ব্যবসায়ী  ইউনিয়েনর সম্ভব্য চেয়ারম্যান পদপ্রার্থী  ও বিএনপি নেতা ছরোয়ার হোসেন। 

মিছিলটি ফুকরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়ক হইতে  শুরু হয়ে বাজারের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে তিন রাস্তার মোড়ে এসে শেষ হয়। 

এ সময় নেতাকর্মীরা আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। 

মিছিলে উপস্থিত ছিলেন, সাবেক ইউপি সদস্য  হাবিব ,মনির হোসেন মোল্য, সাহাদাৎ, লিয়াকত হোসেন, জালাল মেম্বর, মোশারেফ মাতুব্বর, ফজলু মাতুব্বর, শাহজাহান মাতুব্বর, আজিজুর রহমান, যবদল নেতা বেলায়েত হোসেন, হাবিব মাতুব্বরসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ।

এ সময় বক্তাগণ বলেন আপনারা নিষিদ্ধ দল  কেন আপনারা গোপালগঞ্জে নৈরাজ্য সৃষ্টি করছেন,কেন সাধারণ মানুষের  ঘরবাড়ি জ্বালিয়ে দিচ্ছেন। আমরা অনেক সহ্য করেছি আর নয়। এখন আমরা রাজপথ দখলে রেখেছি,আপনাদের এই নৈরাজ্যের দাঁত ভাঙ্গা জবাব দেব। তাই হুশিয়ার হয়ে যান এই বাংলার মাটিতে আপনাদের রাজনীতি করার অধিকার আপনাদের নাই 








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]