মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩
 
শিরোনাম:
● বাচসাসের নতুন সভাপতি আবদুর রহমান, সাধারণ সম্পাদক রাহাত সাইফুল, সহ-সভাপতি রিমন মাহফুজ ও জসিম      ● স্বাধীনতার ৫৫ বছর পরও মৌলিক সমস্যার সমাধান হয়নি: রাষ্ট্রপতি      ● ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী      ● প্রধানমন্ত্রীর সঙ্গে উজবেকিস্তানের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক      ● রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক মহলের আরও সক্রিয় ভূমিকা চান স্বরাষ্ট্রমন্ত্রী      ● ৭ নভেম্বরের শোভাযাত্রায় পায়ে হেঁটে অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান      ● পোশাকশিল্পে উসকানি ও অস্থিরতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী      


কুমিল্লায় স্বাস্থ্য খাতে লিঙ্গভিত্তিক সহিংসতা মোকাবিলায় কর্মশালা
প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ১১:১২ পিএম  (ভিজিট : ২২)

কুমিল্লায় স্বাস্থ্য খাতে লিঙ্গভিত্তিক সহিংসতা মোকাবিলায় প্রতিক্রিয়া বিষয়ক এডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২২ নভেম্বর) সকালে সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করে স্বাস্থ্য সেবা বিভাগ।

কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্বাস্থ্যসেবা বিভাগের স্বাস্থ্য অর্থনীতি ইউনিট এর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. এনামুল হক।

সভাপতিত্ব করেন জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ জহিরুল ইসলাম।

স্বাগত বক্তব্য দেন  স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের যুগ্ন সচিব এস এম আবু হোরায়রা।

প্রশিক্ষণ দেন বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব (পিআরএল) আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ, সিনিয়র কনসালটেন্ট ডা. এ.জি.এম. মাশুকুর রহমান ও মেডিকেল অফিসার ডা. মো: গোলাম রাফি। কর্মশালায় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন দপ্তরের প্রতিনিধিসহ প্রায় ৬০ জন অংশ নেন।

সঞ্চালনা করেন স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের উপসচিব মো: দবির আল কাদের।

বক্তারা বলেন, লিঙ্গভিত্তিক সহিংসতা কেবল ভুক্তভোগীর শারীরিক ক্ষতি নয় বরং মানসিক ও সামাজিক দিকেও দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে। এ ধরনের সহিংসতার শিকার নারীরা যাতে দ্রুত স্বাস্থ্যসেবা ও আইনি সহায়তা পান, সে বিষয়ে স্বাস্থ্যকর্মীদের দক্ষতা বাড়ানো জরুরি। 

বক্তারা আরো বলেন, লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে স্বাস্থ্য খাতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভুক্তভোগীদের প্রতি সংবেদনশীল আচরণ এবং তাৎক্ষণিক চিকিৎসা সহায়তা দেয়াই এ খাতের অন্যতম দায়িত্ব। কর্মশালায় অংশগ্রহণকারীরা জেলা পর্যায়ে সমন্বিত উদ্যোগ গ্রহণ এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]