বুধবার ● ১৮ নভেম্বর ২০২৬ ● ৪ অগ্রহায়ণ ১৪৩৩
 
শিরোনাম:


বৃষ্টির বাধায় এগিয়ে থাকার সুযোগ হাতছাড়া বাংলাদেশের
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৯:১৪ পিএম  (ভিজিট : ৭)
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টের তৃতীয় দিন বৃষ্টিতে ভেসে যাওয়ায় ম্যাচে নিজেদের অবস্থান আরও শক্ত করার সুযোগ হাতছাড়া হয়েছে বাংলাদেশের। মঙ্গলবার দিনের খেলা শেষে প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ দাঁড়িয়েছে ৭ উইকেটে ৩৮৬ রান। বাংলাদেশের করা ৪০০ রানের চেয়ে তারা এখনো ১৪ রানে পিছিয়ে।

দিনের শুরুতে ৪ উইকেটে ২৮৭ রান নিয়ে ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা। পঞ্চম উইকেটে অধিনায়ক টেম্বা বাভুমা ও রায়ান রিকেলটন ৭৯ রানের জুটি গড়েন। বাভুমা ৪৯ রানে পায়ের পেশিতে সমস্যার কারণে অবসরে মাঠ ছাড়েন। তবে পরে ব্যাটিংয়ে ফেরার কথা রয়েছে তাঁর। রিকেলটন ৫৬ রানে অপরাজিত আছেন।

বাংলাদেশের পক্ষে হাসান মাহমুদ ৭২ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন। তাসকিন আহমেদ পেয়েছেন ২ উইকেট। নতুন বল হাতে নিয়ে তাসকিন উইয়ান মুল্ডার ও মার্কো ইয়ানসেনকে ফিরিয়ে দক্ষিণ আফ্রিকার ব্যাটিংয়ে চাপ তৈরি করেন। পরে সাইমন হারমারকে ফেরান হাসান। তবে কনুইয়ের ব্যথায় ভুগতে থাকা হাসান ফিল্ডিংয়ের সময় নিজের বলে মাথায় আঘাতও পান।

সকালের সেশন শেষে ভারী বৃষ্টি ও শিলাবৃষ্টির কারণে দিনের বাকি খেলা আর মাঠে গড়ায়নি। ফলে চতুর্থ দিনের খেলায় দক্ষিণ আফ্রিকার লক্ষ্য থাকবে দ্রুত রান তুলে লিড নেওয়া। অন্যদিকে, বাংলাদেশ চাইবে দ্রুত বাকি উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষকে বড় ব্যবধানে এগিয়ে যেতে না দেওয়া। 









আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]