বৃহস্পতিবার ● ১২ নভেম্বর ২০২৬ ● ২৮ কার্তিক ১৪৩৩
 
শিরোনাম:


অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ
সেমিফাইনালে অসহায় আত্মসমর্পণ বাংলাদেশের, ফাইনালে মুখোমুখি ভারত-পাকিস্তান
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৫:৩০ পিএম  (ভিজিট : ৩)
স্বপ্ন ছিল ট্রফি পুনরুদ্ধারের। কিন্তু সেমিফাইনালেই থমকে গেল বাংলাদেশের যাত্রা। ব্যাটে-বলে পাকিস্তানের সামনে দাঁড়াতেই পারল না যুবারা। 

একপেশে লড়াইয়ে বাংলাদেশকে ৯ উইকেটে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে জায়গা করে নিল পাকিস্তান। আগামী শনিবার (১৪ নভেম্বর) শিরোপার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী ভারত।

আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে প্রথম সেমিফাইনালে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ৩১.৪ ওভারে মাত্র ১৩৮ রানে অলআউট হয় বাংলাদেশ।

দলের পক্ষে সর্বোচ্চ ৫০ রান করেন আবদুল্লাহ আল মুহি। এ ছাড়া রাকিবুল হোসেন করেন ২৬ রান। ৫ উইকেট নিয়ে বাংলাদেশের ব্যাটিংয়ে ধস নামান পাকিস্তানের রিজওয়ানউল্লাহ। মোহাম্মদ সাইয়াম নেন ২ উইকেট।

মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের বোলারদের কোনো সুযোগই দেয়নি পাকিস্তান। দুই ওপেনার হায়াম খান ও উসমান খানের ১২৩ রানের জুটিতেই কার্যত ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়ে যায়। হায়াম ৬৯ রানে আউট হলেও এবং উসমান ৬৪ রানে অপরাজিত থাকেন। ২১.৫ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তান।

দিনের দ্বিতীয় সেমিফাইনালে আফগানিস্তানকে ৮ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে ভারত।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]