শনিবার ● ১৪ নভেম্বর ২০২৬ ● ৩০ কার্তিক ১৪৩৩
 
শিরোনাম:


অভিষেকেই ৬ উইকেট অস্ট্রেলিয়ান পেসারের, ১৩১ রানেই শেষ ইংল্যান্ড
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ১:৩১ পিএম  (ভিজিট : ১২)
অভিষেকটা স্মরণীয় করে রাখতে এর চেয়ে ভালো কিছু হয়তো চাইতেন না মাহলি বিয়ার্ডম্যান। ওয়ানডেতে নিজের প্রথম ম্যাচেই বল হাতে রীতিমতো বিধ্বস্ত করলেন ইংল্যান্ডকে।
 
পার্থের অপ্টাস স্টেডিয়ামে আজ সিরিজের প্রথম ওয়ানডেতে ৭.৪ ওভারে ২৪ রান দিয়ে ৬ উইকেট নিয়েছেন বিয়ার্ডম্যান। ২১ বছর বয়সী এই অস্ট্রেলিয়ান পেসারের দুর্দান্ত বোলিংয়ে ১৩১ রানে অলআউট হয়েছে ইংল্যান্ড।

ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপে সবচেয়ে বড় ধাক্কাগুলো দিয়েছেন বিয়ার্ডম্যান। তার শিকার অধিনায়ক হ্যারি ব্রুক, অভিজ্ঞ জো রুট, জর্ডান কক্স, স্যাম কারান ও লিয়াম ডসন।

গতির সঙ্গে সুইং ও বাউন্সের দারুণ সমন্বয়ে ইংলিশ ব্যাটারদের নাজেহাল করেছেন তিনি। 
৬ উইকেট নেওয়ার কীর্তি গড়ে বিয়ার্ডম্যান জায়গা করে নিয়েছেন ইতিহাসের পাতায়। ওয়ানডে অভিষেকে এটি এখন চতুর্থ সেরা বোলিং ফিগার। আর অস্ট্রেলিয়ার হয়ে এটিই সেরা।
 
এর আগে অস্ট্রেলিয়ার হয়ে অভিষেক ওয়ানডেতে সেরা বোলিংয়ের কীর্তি ছিল টনি ডডেমাইডের, ১৯৮৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ২১ রানে ৫ উইকেট নিয়েছিলেন তিনি।

মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ট্রাভিস হেডকে (০) হারিয়েছে অস্ট্রেলিয়া। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৪ ওভার শেষে স্বাগতিকদের সংগ্রহ ১ উইকেটে ২৬ রান। ব্যাটিংয়ে অধিনায়ক মিচেল মার্শ (২৪*) ও কুপার কনোলি (১*)।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]