মঙ্গলবার ২২ সেপ্টেম্বর ২০২৬ ৭ আশ্বিন ১৪৩৩
 
শিরোনাম:


নিউইয়র্কে তারেক রহমানকে স্বাগত জানাতে বিএনপি নেতাকর্মীদের প্রস্তুতি
প্রকাশ: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ২:০৭ পিএম  (ভিজিট : ২১)

নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন ঘিরে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক তৎপরতা দেখা গেছে। সোমবার (২১ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় তার নিউইয়র্ক পৌঁছানোর কথা রয়েছে। এ উপলক্ষে প্রবাসী বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটসে মিছিল ও বিভিন্ন কর্মসূচি পালন করেছেন দলটির নেতাকর্মীরা।


নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন নিয়ে মিছিলে অংশ নেন এবং বিভিন্ন স্লোগান দেন। স্থানীয় বিএনপি নেতারা সমাবেশে বক্তব্য রাখেন। একই সঙ্গে বিএনপি নিউইয়র্ক সিটি শাখা, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) ও শ্রমিক দলের নেতাকর্মীরা আলাদাভাবে স্বাগত কর্মসূচির প্রস্তুতি নিচ্ছেন।


জ্যাকসন হাইটসে আয়োজিত কর্মসূচিতে নেতাকর্মীদের ‘তারেক রহমান আসছে, রাজপথ কাঁপছে’ এবং ‘নিউইয়র্কে তারেক রহমানের আগমন, শুভেচ্ছা ও স্বাগতম’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।


এদিকে তারেক রহমানকে স্বাগত জানাতে নিউইয়র্ক ছাড়াও যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের অনেকে নিউইয়র্কে আসছেন বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে। জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে এবং শহরের বিভিন্ন এলাকায় স্বাগত কর্মসূচি পালনের প্রস্তুতিও নেওয়া হয়েছে।


সোমবার ভোরে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সঙ্গে স্ত্রী ডা. জুবাইদা রহমানসহ সফরসঙ্গীরা রয়েছেন। স্থানীয় সময় সোমবার সন্ধ্যা ৫টা ৫৫ মিনিটের দিকে তার নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।


জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে আগামী ২৪ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য দেওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রী হিসেবে এটিই হবে জাতিসংঘ সাধারণ পরিষদে তার প্রথম ভাষণ।









আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]