মঙ্গলবার ৮ সেপ্টেম্বর ২০২৬ ২৪ ভাদ্র ১৪৩৩
 
শিরোনাম:


কালিয়াকৈরে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের ঝটিকা মিছিল
প্রকাশ: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ১০:১৬ পিএম  (ভিজিট : ১১)
গাজীপুরের কালিয়াকৈরে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের উদ্যোগে ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) ভোরে উপজেলার চন্দ্রা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ মিছিল অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলে সদ্য ঘোষিত উপজেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ শতাধিক ব্যক্তি অংশ নেন।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম মিছিলের বিষয়টি নিশ্চিত করে বলেন, “আমি ফোর্স নিয়ে চন্দ্রায় উপস্থিত ছিলাম। তবে তারা অন্য কোথাও মিছিল করে চন্দ্রা মহাসড়কে মিছিল করেছে বলে প্রচার করছে।”








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]