মঙ্গলবার ১ সেপ্টেম্বর ২০২৬ ১৭ ভাদ্র ১৪৩৩
 
শিরোনাম:


গাছবাড়ি হাসপাতাল নির্মাণ উপলক্ষে ফ্রান্সে মতবিনিময় অনুষ্ঠান
প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ৮:০৪ পিএম  (ভিজিট : ৫০)
লন্ডন প্রবাসীদের অর্থায়নে সিলেটের কানাইঘাটের গাছবাড়িতে হাসপাতাল নির্মাণ উপলক্ষে ফ্রান্সে বসবাসরত গাছবাড়িবাসীদের উদ্যোগে এক মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আগামী ৬ সেপ্টেম্বর, ম্যারী দ্যা অভারবিলায় ( ম্যারীর পেছনের )হলে গাছবাড়ি কমিউনিটি ইন ফ্রান্সের উদ্যোগে লন্ডন প্রবাসীদের সঙ্গে এ মতবিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানটি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে আজ প্যারিসের গার দ্য নর্দে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় অনুষ্ঠানের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং ফ্রান্সে বসবাসরত কানাইঘাটবাসীদের ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

প্রস্তুতি সভা থেকে গাছবাড়ি কমিউনিটি ইন ফ্রান্সের আহবায়ক এখলাসুর  রহমান ও সদস্য সচিব অ্যাডভোকেট এবাদুর রহমান ফ্রান্সে বসবাসরত সকল কানাইঘাটবাসীকে আগামী ৬ সেপ্টেম্বরের মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আন্তরিক আমন্ত্রণ জানিয়েছেন।

তারা বলেন, গাছবাড়িতে হাসপাতাল নির্মাণ একটি জনকল্যাণমূলক উদ্যোগ। এ মহৎ কাজে প্রবাসীদের ঐক্যবদ্ধ সহযোগিতা ও অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]