সোমবার ৩১ আগস্ট ২০২৬ ১৬ ভাদ্র ১৪৩৩
 
শিরোনাম:


তায়েফে বাংলাদেশি প্রবাসীকে গুলি, গুরুতর আহত
প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ১২:১৬ এএম  (ভিজিট : ১৫)
সৌদি আরবের তায়েফের হাওয়াইয়া এলাকায় এক বাংলাদেশি প্রবাসীকে গুলি করার ঘটনা ঘটেছে। সৌদি সময় আনুমানিক ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, কামরুল নামে ওই প্রবাসী তার কর্মস্থল সুপার মার্কেটের ডিউটি শেষ করে বাসায় ফিরছিলেন। এ সময় হামলাকারীর মুখোমুখি হলে প্রাণ বাঁচাতে দৌড়ে তিনি কর্মস্থলের সুপার মার্কেটের ভেতরে আশ্রয় নেন।

কামরুলকে অনুসরণ করে হামলাকারীও সুপার মার্কেটের ভেতরে ঢুকে পড়ে। এ সময় সেখানে কর্মরত আরও দুই কর্মী আতঙ্কে পালিয়ে যান। পরে হামলাকারী কামরুলকে লক্ষ্য করে পরপর তিন রাউন্ড গুলি করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ঘটনার পর কামরুলকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে তার বর্তমান শারীরিক অবস্থা, হামলার কারণ এবং হামলাকারীর পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার তদন্তে সংশ্লিষ্ট সৌদি কর্তৃপক্ষ কাজ করছে। এ ঘটনায় সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]