শনিবার ২৯ আগস্ট ২০২৬ ১৪ ভাদ্র ১৪৩৩
 
শিরোনাম:


শেরপুরে গভীর রাতে ৩ ঘোড়া জবাই, মাংস ফেলে পালাল অসাধু চক্র
প্রকাশ: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ১১:৩৬ পিএম  (ভিজিট : ২৪)
শেরপুরের ঝিনাইগাতীতে গভীর রাতে তিনটি ঘোড়া জবাই করে মাংস পাচারের চেষ্টার অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। শুক্রবার রাতে উপজেলার নলকুড়া ইউনিয়নের পশ্চিম ভালুকা-ফুলহারি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়দের অভিযোগ, গুতামিয়া নামের এক ব্যক্তিসহ একটি চক্র তিনটি ঘোড়া জবাই করে মাংস সংগ্রহ করে। এ সময় আরও তিনটি ঘোড়া জবাইয়ের উদ্দেশ্যে বেঁধে রাখা হয়েছিল। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশের উপস্থিতি টের পেয়ে  চক্রের সদস্যরা জবাই করা ঘোড়ার মাংস ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে মাংস উদ্ধার করা হয়।

ঝিনাইগাতী থানার ওসি এসএম নুর মোহাম্মদ জানান, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]