শনিবার ২৯ আগস্ট ২০২৬ ১৪ ভাদ্র ১৪৩৩
 
শিরোনাম:


শুল্ক ফাঁকির অভিযোগে কক্সবাজারে তিন বিলাসবহুল গাড়ি আটক
প্রকাশ: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ১১:৪২ পিএম  (ভিজিট : ২০)
শুল্ক ফাঁকি ও জাল কাগজপত্রের মাধ্যমে আমদানির অভিযোগে কক্সবাজার থেকে তিনটি বিলাসবহুল গাড়ি আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

‎‎আটক গাড়িগুলোর মধ্যে রয়েছে— ঢাকা মেট্রো-গ-৩০-১২২৪ নম্বরের টয়োটা এম ক্রপ, ২০২১ মডেলের লাল রঙের গাড়ি; ঢাকা মেট্রো-গ-১৮-৯৬৬৮ নম্বরের হোন্ডা ব্র্যান্ডের লাল রঙের গাড়ি এবং ঢাকা মেট্রো-গ-২৪-৭৩৯৯ নম্বরের মাজদা, ২০২০ মডেলের টুইন গ্রে রঙের গাড়ি। তিনটি গাড়ির উৎপাদনকারী দেশ জাপান।

‎শুক্রবার (২৮ আগস্ট) বিকেল ৪টায় কক্সবাজারের হোটেল ওশান প্যারাডাইসের হলরুমে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের অতিরিক্ত মহাপরিচালক রেজভী আহম্মেদ।

‎তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজারে অভিযান পরিচালনা করা হয়। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত ৩টার দিকে কক্সবাজারের হোটেল ওশান প্যারাডাইসের পার্কিং এলাকায় অভিযান চালিয়ে তিনটি বিলাসবহুল গাড়ি আটক করা হয়।

‎কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা জানান, জিজ্ঞাসাবাদে গাড়িগুলোর ব্যবহারকারীরা আমদানি-সংক্রান্ত প্রয়োজনীয় দলিলাদি কিংবা গাড়ি ক্রয়ের বৈধ কাগজপত্র উপস্থাপন করতে পারেননি। শুল্ক ফাঁকি, মিথ্যা ঘোষণা, জালিয়াতি কিংবা চোরাচালানের মাধ্যমে গাড়িগুলো দেশে আনা হয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। আটক তিনটি গাড়ির বিষয়ে বিস্তারিত অনুসন্ধান ও আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]