প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ১১:১৯ পিএম
(ভিজিট : ২০)
"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে লক্ষ্মীপুরে শুরু হয়েছে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬।
সোমবার (১০ আগস্ট) জেলা প্রশাসন ও বন বিভাগ, লক্ষ্মীপুরের যৌথ উদ্যোগে এ উপলক্ষে এক বর্ণাঢ্য রর্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে র্যালিটি আলোচনা সভাস্থলে এসে মিলিত হয়।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মো. আবু তারেক মহোদয়।
অনুষ্ঠানে বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য ও সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বেশি বেশি গাছ লাগানোর ওপর গুরুত্ব আরোপ করেন। পাশাপাশি, বৃক্ষমেলায় অংশগ্রহণকারী সকল স্তরের জনগণ ও নার্সারি মালিকদের প্রতি শুভকামনা জানানো হয়।
মো.আরিফ হোসেন, লক্ষ্মীপুর প্রতিনিধি