শনিবার ● ২৬ সেপ্টেম্বর ২০২৬ ● ১১ আশ্বিন ১৪৩৩
 
শিরোনাম:


লক্ষ্মীপুরে এনএসআইয়ের তথ্যে ভিত্তিতে প্রশাসনের অভিযান: মিলেনিয়াম হাসপাতালকে ১ লাখ টাকা জরিমানা
প্রকাশ: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ১০:৪৬ পিএম  (ভিজিট : ৯২)
লক্ষ্মীপুরে বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে জেলা জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর তথ্যের ভিত্তিতে এক বিশেষ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। সোমবার (৩ আগস্ট) দুপুরে পরিচালিত এই অভিযানে নানা অনিয়মের দায়ে ‘মিলেনিয়াম হাসপাতাল’কে ১ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, শহরের মিলেনিয়াম হাসপাতালে তল্লাশি চালিয়ে দেখা যায় প্রতিষ্ঠানটির লাইসেন্সের মেয়াদ দীর্ঘদিন ধরে উত্তীর্ণ। এছাড়া পরিবেশ অধিদপ্তরের প্রয়োজনীয় ছাড়পত্র ছাড়াই হাসপাতালটি কার্যক্রম পরিচালনা করছিল। সবচেয়ে গুরুতর অনিয়ম পাওয়া যায় হাসপাতালের নিজস্ব ফার্মেসিতে, যেখানে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুত এবং বিক্রির উদ্দেশ্যে রাখার প্রমাণ পায় ভ্রাম্যমাণ আদালত।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহানা খন্দকার এই অভিযান পরিচালনা করেন। অভিযানকালে এনএসআই লক্ষ্মীপুর কার্যালয়ের প্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

ম্যাজিস্ট্রেট সোহানা খন্দকার জানান, জনস্বার্থ রক্ষা ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে জেলা প্রশাসনের এই তদারকি অভিযান পরিচালিত হয়েছে। লাইসেন্স বিহীন পরিচালনা ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে সংশ্লিষ্ট আইন অনুযায়ী হাসপাতাল কর্তৃপক্ষকে জরিমানা করা হয়েছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণ মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত করতে বেসরকারি হাসপাতাল, প্যাথলজি ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে এ ধরণের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। স্বাস্থ্যসেবার মান নিয়ে কোনো আপস করা হবে না।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]