সোমবার ৩ আগস্ট ২০২৬ ১৯ শ্রাবণ ১৪৩৩
 
শিরোনাম:


কুমিল্লায় বিজিবির অভিযানে ১ কোটি ১৫ লাখ টাকার ভারতীয় শাড়ী ও মোবাইল ডিসপ্লে জব্দ
প্রকাশ: রোববার, ২ আগস্ট, ২০২৬, ১০:১৪ পিএম  (ভিজিট : ২০)
কুমিল্লার সীমান্তবর্তী চৌয়ারা ও বেতিয়ারা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ১৫ লাখ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকার শাড়ী ও মোবাইল ডিসপ্লে জব্দ করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)।

আজ রবিবার দুপুরে ব্যাটালিয়নের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার (২ আগস্ট) ভোর সাড়ে ৪টায় কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার শিবেরবাজার বিওপি’র বিশেষ টহলদল এবং ভোর সাড়ে ৫টায় ফেনী সদর উপজেলার গীতাবাড়ি বিওপি’র বিশেষ টহল দল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী পৃথক পৃথক অভিযান পরিচালনা করে। অভিযানে সীমান্তের বাংলাদেশের অভ্যন্তরে চৌয়ারা বাজার ও উত্তর বেতীয়ারা নামক স্থানে মালিক বিহীন অবস্থায় অবৈধ ভারতীয় শাড়ী এবং মোবাইল ডিসপ্লে উদ্বার করে।  যার আনুমানিক বাজার মূল্য এক কোটি পনেরো লক্ষ টাকা।

বিজিবি জানায়, উদ্ধার করা এসব মালামাল শিগগিরই কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]