প্রকাশ: রোববার, ২ আগস্ট, ২০২৬, ১০:২৫ পিএম
(ভিজিট : ১৪)
প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধে কটুক্তি, অশালীন বক্তব্য ও অপপ্রচারের প্রতিবাদে গাজীপুরের কালিয়াকৈরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে কালিয়াকৈর উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে ওই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি কালিয়াকৈর বাস ট্রামিনাল থেকে শুরু করে কালিয়াকৈরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। এসময় নেতা কর্মীরা বিভিন্ন সময় বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে প্রতিবাদ জানিয়ে অবিলম্বে কটুক্তি ও ষড়যন্ত্র,অপপ্রচারকারীদের বিরুদ্ধে শালিনতা বজায় রাখার আহব্বান জানান।
বিক্ষোভ মিছিলের নেতৃত্বদেন কেন্দ্রীয় বিএনপির শ্রম বিষয়ক সহ সম্পাদক হুমায়ন কবির খান, এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান, পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক রিয়াজ উদ্দিন, পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন সম্পাদক সাইজুদ্দিন আহম্মেদ, উপজেলা যুবদলের আহবায়ক তপন খান, পৌর যুবদলের সদস্য সচিব আমজাদ হোসেন, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক শাহিনুর রহমান শাহীন সহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।