সোমবার ৩ আগস্ট ২০২৬ ১৯ শ্রাবণ ১৪৩৩
 
শিরোনাম:


ঝিনাইগাতী থানার জন্য পিকআপ ভ্যান উপহার দিল ডা. সেরাজুল হক মেমোরিয়াল ট্রাস্ট
প্রকাশ: রোববার, ২ আগস্ট, ২০২৬, ৯:৫১ পিএম  (ভিজিট : ১৭)
শেরপুরের ঝিনাইগাতী থানা পুলিশের টহল ও জরুরি সেবা কার্যক্রম আরও গতিশীল করতে একটি পিকআপ ভ্যান উপহার দেওয়া হয়েছে।

রোববার (২ আগস্ট) সকালে ঝিনাইগাতী থানা প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে ডা. সেরাজুল হক মেমোরিয়াল ট্রাস্টের ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. মেজবাউল হক বাবু শেরপুরের পুলিশ সুপার একেএম জহিরুল ইসলামের হাতে পিকআপ ভ্যানের চাবি তুলে দেন।

শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেলের উদ্যোগে এবং ডা. সেরাজুল হক মেমোরিয়াল ট্রাস্টের পৃষ্ঠপোষকতায় ঝিনাইগাতী থানার ব্যবহারের জন্য এ পিকআপ ভ্যানটি উপহার দেওয়া হয়।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার, ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নূর মোহাম্মদ, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. শাহজাহান আকন্দ, সদস্যসচিব মো. লুৎফর রহমান, যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল মান্নানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, নতুন এই পিকআপ ভ্যান যুক্ত হওয়ায় থানা পুলিশের টহল কার্যক্রম, অপরাধ দমন, উদ্ধার অভিযান ও জরুরি সেবা আরও কার্যকর হবে। বিশেষ করে সীমান্তবর্তী দুর্গম এলাকায় দ্রুত পুলিশি সেবা পৌঁছে দিতে থানার বিদ্যমান দুটি গাড়ির পাশাপাশি নতুন এ যানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

ডা. সেরাজুল হক মেমোরিয়াল ট্রাস্ট সূত্রে জানা গেছে, শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেলের বাবা, প্রয়াত সংসদ সদস্য ডা. সেরাজুল হকের স্মৃতিকে ধারণ করে প্রতিষ্ঠিত এ ট্রাস্ট দীর্ঘদিন ধরে শিক্ষা, স্বাস্থ্য ও জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। ঝিনাইগাতী থানায় পিকআপ ভ্যান প্রদানও ট্রাস্টের জনকল্যাণমূলক কার্যক্রমের ধারাবাহিকতার অংশ।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]