সোমবার ৩ আগস্ট ২০২৬ ১৯ শ্রাবণ ১৪৩৩
 
শিরোনাম:


আড়াইহাজার কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে ‘সুরক্ষা’র পরিবেশ সেমিনার ও বৃক্ষরোপণ কমসূচী পালিত
প্রকাশ: রোববার, ২ আগস্ট, ২০২৬, ১১:০৬ এএম  (ভিজিট : ২৯)
একটি গাছ, একটি প্রাণ, সুরক্ষা দেয় জীবনমান—এই স্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জের আড়াইহাজার কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে (এ টি আই-এ ) পরিবেশ সচেতনতা সেমিনার ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ আগষ্ট) স্বেচ্ছাসেবী সংস্থা ‘সুরক্ষা’-র উদ্যোগে এবং ‘ক্লাসিক থ্রেইড’-এর সার্বিক পৃষ্ঠপোষকতায় এই কর্মসূচির আয়োজন করা হয়।

জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও টেকসই উন্নয়নের লক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সুরক্ষার টেকনিক্যাল অ্যাডভাইজার ড. কাজী আফজাল হোসেন। তিনি একটি জলবায়ু-সহনশীল সমাজ গড়ে তোলার তাগিদ দেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাসিক থ্রেইডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রহিম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক পরিচালক মকবুল আহমেদ, এটিআই-এর শিক্ষক আব্দুল কাদের এবং সুরক্ষার সভাপতি ডাঃ এম. এম. তৈমুর হাসান প্রমুখ।

সুরক্ষার সভাপতি তরুণ সমাজকে পরিবেশ সংরক্ষণের অগ্রদূত হিসেবে এগিয়ে আসার আহ্বান জানান। আলোচনা শেষে একটি বর্ণাঢ্য র্যা লী ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত হয়। পরিবেশ রক্ষায় ৩শজন অংশগ্রহণকারীর হাতে একটি করে গাছের চারা তুলে দেওয়া হয়।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]