রবিবার ১২ জুলাই ২০২৬ ২৮ আষাঢ় ১৪৩৩
 
শিরোনাম:


বৃষ্টিতে কালিয়াকৈর পৌরসভা ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে জলাবদ্ধতা, ভোগান্তিতে জনজীবন
প্রকাশ: রোববার, ১২ জুলাই, ২০২৬, ৮:৩৭ পিএম  (ভিজিট : ১৪)
টানা বৃষ্টিতে গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার কয়েকটি এলাকা এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন অংশে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে স্থানীয় বাসিন্দা, পথচারী ও যানবাহনের চালকদের দুর্ভোগ বেড়েছে।

পৌরসভার সংশ্লিষ্ট ওয়ার্ডের ভাঙা মসজিদ, বিশ্বাসপাড়া ও হরিণহাটি গ্রামের নিচু এলাকায় বৃষ্টির পানি জমে জলাবদ্ধতা দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকা এবং পাশ্ববর্তী খাল সরু হয়ে যাওয়ায় দ্রুত মকশ বিলে পানি নিষ্কাশন সম্ভব হচ্ছে না। ফলে দীর্ঘ সময় ধরে পানি জমে থাকছে।

অন্যদিকে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কয়েকটি অংশেও বৃষ্টির পানি জমে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে। সড়কে পানি জমে থাকায় যানবাহন ধীরগতিতে চলাচল করছে, ফলে সৃষ্টি হচ্ছে যানজট এবং বাড়ছে যাত্রীদের ভোগান্তি।

এদিকে, নিচু এলাকায় নির্মিত বসতঘর ও দোকানপাটে পানি ঢুকে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা।

কালিয়াকৈর পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, জমে থাকা পানি দ্রুত অপসারণে তাদের সংশ্লিষ্ট ইউনিট কাজ করছে। পাশাপাশি মহাসড়কের পানি নিষ্কাশনের বিষয়েও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে অবহিত করা হয়েছে।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]