প্রকাশ: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ১১:৩৪ এএম
(ভিজিট : ১৭)

বলিউডের ‘কিং খান’ শাহরুখ খান আবারও ফিরে পেলেন জীবনের এক মূল্যবান স্মৃতি। দিল্লির পঞ্চশীল পার্কে অবস্থিত একটি বাড়ি প্রায় ৩৭ কোটি vsdrck কিনেছেন তিনি। এই বাড়িতেই স্ত্রী গৌরী খানের সঙ্গে বিয়ের পর প্রথম সংসার শুরু করেছিলেন শাহরুখ।
শাহরুখ খানের জীবনের সঙ্গে দিল্লির সম্পর্ক অনেক গভীর। সেখানেই তার শৈশব-কৈশোর কেটেছে, পড়াশোনা করেছেন এবং অভিনয়জীবনের প্রথম লড়াইও শুরু করেছিলেন। ১৯৯১ সালে গৌরী খানকে বিয়ে করার পর মুম্বাইয়ে স্থায়ীভাবে বসবাসের আগে এই বাড়িতেই কিছুদিন একসঙ্গে ছিলেন এই তারকা দম্পতি। তাই বাড়িটি শুধু একটি সম্পত্তিই নয়, বরং তাদের দাম্পত্য জীবনের প্রথম অধ্যায়ের স্মৃতিবিজড়িত এক ঠিকানা।
জানা গেছে, এর আগে ভবনটির একটি অংশ শাহরুখের পরিবারের মালিকানায় থাকলেও বাকি অংশ ছিল অন্য মালিকদের হাতে। সম্প্রতি প্রায় ৩৭ কোটি রুপিতে অবশিষ্ট অংশও কিনে নেওয়ায় পুরো ভবনের মালিকানা এখন শাহরুখ খানের নিয়ন্ত্রণে এসেছে।
উল্লেখ্য, গত বছর শাহরুখ-গৌরীর বড় ছেলে আরিয়ান খানও একই ভবনের কয়েকটি তলা কিনেছিলেন। এরপর এবার পুরো ভবনের মালিকানা নিজের হাতে নিয়ে পারিবারিক স্মৃতিবিজড়িত এই ঠিকানাকে আরও একবার নিজের করে নিলেন বলিউডের এই সুপারস্টার।বলিউডের ‘কিং খান’ শাহরুখ খান আবারও ফিরে পেলেন জীবনের এক মূল্যবান স্মৃতি। দিল্লির পঞ্চশীল পার্কে অবস্থিত একটি বাড়ি প্রায় ৩৭ কোটি রুপিতে কিনেছেন তিনি। এই বাড়িতেই স্ত্রী গৌরী খানের সঙ্গে বিয়ের পর প্রথম সংসার শুরু করেছিলেন শাহরুখ।
শাহরুখ খানের জীবনের সঙ্গে দিল্লির সম্পর্ক অনেক গভীর। সেখানেই তার শৈশব-কৈশোর কেটেছে, পড়াশোনা করেছেন এবং অভিনয়জীবনের প্রথম লড়াইও শুরু করেছিলেন। ১৯৯১ সালে গৌরী খানকে বিয়ে করার পর মুম্বাইয়ে স্থায়ীভাবে বসবাসের আগে এই বাড়িতেই কিছুদিন একসঙ্গে ছিলেন এই তারকা দম্পতি। তাই বাড়িটি শুধু একটি সম্পত্তিই নয়, বরং তাদের দাম্পত্য জীবনের প্রথম অধ্যায়ের স্মৃতিবিজড়িত এক ঠিকানা।
জানা গেছে, এর আগে ভবনটির একটি অংশ শাহরুখের পরিবারের মালিকানায় থাকলেও বাকি অংশ ছিল অন্য মালিকদের হাতে। সম্প্রতি প্রায় ৩৭ কোটি টাকায় অবশিষ্ট অংশও কিনে নেওয়ায় পুরো ভবনের মালিকানা এখন শাহরুখ খানের নিয়ন্ত্রণে এসেছে।
উল্লেখ্য, গত বছর শাহরুখ-গৌরীর বড় ছেলে আরিয়ান খানও একই ভবনের কয়েকটি তলা কিনেছিলেন। এরপর এবার পুরো ভবনের মালিকানা নিজের হাতে নিয়ে পারিবারিক স্মৃতিবিজড়িত এই ঠিকানাকে আরও একবার নিজের করে নিলেন বলিউডের এই সুপারস্টার।