প্রকাশ: রোববার, ১২ জুলাই, ২০২৬, ৮:০২ পিএম
(ভিজিট : ১৪)
চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা পুলিশের অভিযানে দুটি পৃথক মামলায় কারাদণ্ডপ্রাপ্ত এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম হাসিনা আক্তার, তিনি নগরীর কাজীর দেউড়ি ব্যাটারি গলি এলাকার বাসিন্দা মো. বেলাল হোসেনের স্ত্রী।
রবিবার (১২ জুলাই) ভোরে নগরীর পাঁচলাইশ থানা এলাকা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী পুলিশ কমিশনার (সদর) ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত জনসংযোগ কর্মকর্তা আমিনুর রশিদ। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুটি সাজা পরোয়ানাভুক্ত এই আসামিকে গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্টের ১৩৮ ধারায় পাঁচলাইশ থানার একটি সিআর মামলায় হাসিনা আক্তারকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছিল। একই ধারায় আনোয়ারা থানার আরেকটি মামলায় তার এক মাসের বিনাশ্রম কারাদণ্ডও হয়েছিল। দুটি মামলাতেই সাজা পরোয়ানা মাথায় নিয়ে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন তিনি।
গ্রেপ্তারের পর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।