প্রকাশ: রোববার, ১২ জুলাই, ২০২৬, ৬:৫০ পিএম
(ভিজিট : ১৩)
জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের জানাজার সম্পন্ন হয়েছে। আজ রোববার (১২ জুলাই) বিকেলে জাতীয় সংসদের ভেতরে তার দ্বিতীয় জানাজা হয়।
জানাজার আগে তার মরদেহে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানসহ দলটির অন্যান্য নেতা ও জাতীয় সংসদের স্পিকার।
জানাজায় অংশ নেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান, স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, চিফ হুইপ মো. নুরুল ইসলাম, জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এবং কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী।
এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সাংবাদিক, পেশাজীবী, সংসদ সদস্য, মন্ত্রীসহ বিভিন্ন পর্যায়ের নেতারা জানাজায় অংশ নেন।