মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
 
শিরোনাম:


‎বগুড়ায় যুবদল নেতাকে ছুরিকাঘাত, অভিযুক্ত আটক
প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ৯:০৫ পিএম  (ভিজিট : ১৭)
বগুড়ার শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নে শালফা গ্রামে পূর্ব শত্রুতার জেরে ইউনিয়ন যুবদল নেতাকে ছুরিকাঘাত করছে একই এলাকার রাব্বি (১৭)। ২৮ জুন রবিবার সকাল ১০ টায় শালফা গজারিয়া রোড ব্রিজের উপর এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার খানপুর ইউনিয়নের শালফা গ্রামের মোঃ উজির আকন্দের ছেলে ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ এরশাদ আলী সকালে আর্জেন্টিার খেলা দেখে বাড়ি ফিরছিলেন। এ সময় পূর্বে থেকে ওৎ পেতে থাকা একই গ্রামের মোঃ নুরনবীর ছেলে মোঃ রাব্বি এরশাদ কে উদ্দেশ্য করে এলাপাথারী ভাবে ছুরি দিয়ে পিঠে, বুকে ও হাতে আঘাত করতে থাকে। এ সময় স্থানীয়রা এগিয়ে এসে আক্রমনকারী রাব্বিকে আটক করে প্রথমে স্থানীয় বিএনপির অফিসে আটক করে রাখে পরে পুলিশের হাতে সোপর্দ করে এবং গুরুতর আহত অবস্থায় যুবদল নেতা এরশাদ আলীকে উদ্ধার করে চিকিৎসার জন্য শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

এ প্রসঙ্গে অভিযুক্ত রাব্বি বলেন, এরশাদের সাথে আমার পুর্বের একটা ঝামেলার জন্য তাকে মেরেছি।
খানপুর ইউনিয়ন বিএনপির সাধারনস সম্পাদক আব্দুল মজিদ এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন এবং অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

এ ব্যাপারে শেরপুর থানার এসআই মো. আমিরুল ইসলাম বলেন, ইউনিয়ন যুবদল নেতাকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত রাব্বিকে স্থানীয় জনতা আটক করে রেখেছিল। পরে আমরা ঘটনাস্থলে গিয়ে তাকে থানা হেফাজতে নিয়ে নিয়েছি।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]