মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬ ● ২৬ কার্তিক ১৪৩৩
 
শিরোনাম:


উজিরপুরে নতুন এসিল্যান্ড সোহানুর রহমান সেতুর যোগদান
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৮:৫৪ পিএম  (ভিজিট : ১৭)
বরিশালের উজিরপুর উপজেলা ভূমি প্রশাসনে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন মোঃ সোহানুর রহমান সেতু। সোমবার (৯ নভেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আলী সুজা ফুল দিয়ে নবাগত এসিল্যান্ডকে বরণ করে নেন।

এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

৪১তম বিসিএসের কর্মকর্তা মোঃ সোহানুর রহমান সেতু এর আগে নড়াইল জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত ছিলেন। সেখান থেকে বদলি হয়ে তিনি উজিরপুরে যোগদান করেন।

উল্লেখ্য, এর আগে উজিরপুরের সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করা উম্মে সালমা খানুন রাজশাহীতে বদলি হন। তার স্থলাভিষিক্ত হলেন সোহানুর রহমান সেতু।

উজিরপুরবাসীর প্রত্যাশা, নতুন সহকারী কমিশনার (ভূমি) মোঃ সোহানুর রহমান সেতুর দায়িত্বশীলতা, স্বচ্ছতা ও জনবান্ধব কার্যক্রমের মাধ্যমে উপজেলা ভূমি অফিসের সেবায় মানুষের আস্থা ফিরবে। ভূমি সংক্রান্ত হয়রানি, অনিয়ম ও ভোগান্তি কমিয়ে সাধারণ মানুষের জন্য সহজ, দ্রুত ও হয়রানিমুক্ত ভূমিসেবা নিশ্চিত করতে তিনি কার্যকর ভূমিকা রাখবেন—এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]