সোমবার ২৯ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
 
শিরোনাম:


কচুয়ায় স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি স্বামী আলমগীর গ্রেপ্তার
প্রকাশ: রোববার, ২৮ জুন, ২০২৬, ৭:৩৬ পিএম  (ভিজিট : ১২)
কচুয়ায় স্বামীর পরকীয়ায় বাধা দেওয়াকে কেন্দ্র করে স্ত্রীকে পিটিয়ে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত স্বামী আলমগীর হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কুড়িগ্রামের সোনাইমুড়ী এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, হত্যাকাণ্ডের পর থেকেই আলমগীর হোসেন আত্মগোপনে ছিলেন। 

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

এর আগে, স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে নির্মমভাবে মারধরের পর তার মৃত্যু হয় বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় নিহতের পরিবারের দায়ের করা মামলায় আলমগীর হোসেনকে প্রধান আসামি করা হয়। ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]