রবিবার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
 
শিরোনাম:


চট্টগ্রামে শটগান হাতে ধরা দুই তরুণ
প্রকাশ: শনিবার, ২৭ জুন, ২০২৬, ৯:০৫ পিএম  (ভিজিট : ১০)
রাতের আঁধারে চেকপোস্টে থামতেই ফাঁস হয়ে গেল সব। ট্র্যাভেল ব্যাগের ভেতর লুকানো শটগান আর পকেটে গোঁজা কার্তুজ, এতটুকুই যথেষ্ট ছিল দুই তরুণের অপকর্মের পর্দা উন্মোচন করতে।

চট্টগ্রামের বায়েজিদ বোস্তামি এলাকায় শুক্রবার গভীর রাতে পুলিশের চেকপোস্টে আটকে যান মো. তৌহিদুল ইসলাম সামির (২২) ও মো. আলমগীর হোসেন সজীব (২০)। তল্লাশিতে তাদের কাছ থেকে একটি শটগান এবং মোট পাঁচ রাউন্ড কার্তুজ জব্দ করা হয়।

শনিবার দামপাড়া পুলিশ লাইনে আয়োজিত সংবাদ সম্মেলনে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-কমিশনার (উত্তর) মো. হাসান মোস্তফা স্বপন জানান, দুজনকেই সন্দেহজনকভাবে চলাচল করতে দেখে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে তারা এলাকায় চাঁদাবাজি, ছিনতাই ও রাহাজানিতে এই অস্ত্র ব্যবহার করত।

গ্রেপ্তার সামির বায়েজিদ বোস্তামি থানার পূর্ব শহীদ নগরের এবং সজীব আতুরার ডিপো এলাকার বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, অস্ত্রের উৎস এবং এই চক্রে আরও কেউ জড়িত আছে কিনা তা জানতে দুজনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। ইতোমধ্যে বায়েজিদ বোস্তামি থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের শিগগির আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]