রবিবার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
 
শিরোনাম:


কারবালার প্রকৃত ইতিহাস পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির আহ্বান: মইনীয়া যুব ফোরাম সভাপতি
প্রকাশ: শনিবার, ২৭ জুন, ২০২৬, ৮:৩০ পিএম  (ভিজিট : ৫)
১০ মহররম উপলক্ষে ইমাম হোসাইন (রাঃ) ও কারবালার শহিদদের স্মরণে মিলাদ, দোয়া মাহফিল এবং শরবত বিতরণ কর্মসূচির আয়োজন করেছে মইনীয়া ইয়ুথ ফোরাম। ২৫জুন, বৃহস্পতিবার নিউইয়র্কের জ্যাকসন হাইটসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের সভাপতি ও মাইজভাণ্ডার দরবার শরিফের শাহ্জাদা সৈয়দ মাশুক-এ-মইনুদ্দীন আল হাসানী মাইজভাণ্ডারী বলেন, কারবালার আত্মত্যাগ শুধু মুসলিম উম্মাহ নয়, সমগ্র মানবজাতির জন্য ন্যায়, সত্য ও ত্যাগের অনন্য দৃষ্টান্ত। 

তিনি বলেন, বাহ্যিক পরিচয় নয়, সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকাই প্রকৃত ঈমানের পরিচয়।
তিনি আরও বলেন, ইমাম হোসাইন (রাঃ)-এর আত্মত্যাগ কেয়ামত পর্যন্ত জালিমের বিরুদ্ধে সংগ্রামের প্রেরণা হয়ে থাকবে। নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস জানাতে পাঠ্যপুস্তকে কারবালার প্রকৃত ইতিহাস ও এর শিক্ষণীয় বিষয়গুলো অন্তর্ভুক্ত করার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গিয়াস আহমেদ। উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামায়াতের নিউইয়র্ক শাখার আলেমগণ। শেষে মিলাদ ও মুনাজাত দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনা করা হয়। পরে সাধারণ মানুষের মাঝে শরবত বিতরণ করা হয়।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]