রবিবার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
 
শিরোনাম:


গাজীপুরে সাংবাদিকের পৈতৃক জমিতে জোরপূর্বক গাছ কর্তনের অভিযোগ
প্রকাশ: শনিবার, ২৭ জুন, ২০২৬, ৯:১০ পিএম  (ভিজিট : ৮)
গাজীপুরে সাংবাদিক পরিবারের পৈতৃক ও মালিকানাধীন জমিতে জোরপূর্বক গাছ কেটে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে।

শনিবার সকাল দশটার দিকে সদর উপজেলার পিরুজালী এলাকার বকচর  পাড়া সাংবাদিক সাইফুল ইসলাম শুভ এর বাড়িতে ঘটনা ঘটে। সাইফুল ইসলাম শুভ গাজীপুর সাংবাদিক পরিষদের আইন বিষয়ক সম্পাদক ও দৈনিক দেশ বুলেটিন পত্রিকার জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। এই বিষয়ে তার বাবা নজরুল ইসলাম জয়দেবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

জমির মালিক ও ভুক্তভোগী সাংবাদিকের পরিবার  ঘটনার আড়ালেকে জানান, দীর্ঘদিন ধরে এই পৈতৃক সম্পত্তি নিয়ে স্থানীয় একটি প্রভাবশালী মহলের সাথে বিরোধ চলে আসছিল। ঘটনার বিবরণ অভিযোগে প্রকাশ, শনিবার সকালে স্থানীয় মোশারফ বেপারী, রফিক ও ভূমিদস্যুরা পেশিশক্তির জোরে দলবল নিয়ে ওই সাংবাদিকের পৈতৃক জমিতে প্রবেশ করে। কোনো প্রকার আইনি তোয়াক্কা না করে এবং জমির মালিকদের অনুপস্থিতিতে তারা বাগানে থাকা একাধিক মূল্যবান পাঁচটি আকাশমনি গাছ সম্পূর্ণ বেআইনিভাবে কেটে ফেলে, যার মূল্য পঞ্চাশ হাজার টাকা। এ সময় সাংবাদিক পরিবারের সদস্যরা এই বেআইনি গাছ কাটার প্রতিবাদ করতে গেলে তাদের ওপর চড়াও হয় অভিযুক্তরা। সন্ত্রাসী কায়দায় তাদের মারধর করার চেষ্টা চালানো হয় এবং পরবর্তীতে গাছ নিয়ে কোনো ধরনের বাড়াবাড়ি করলে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। প্রশাসনের দ্বারস্থ পরিবারসার্বিক নিরাপত্তা চেয়ে এবং বিচার দাবি করে ভুক্তভোগী সাংবাদিক পরিবারের পক্ষ থেকে স্থানীয় থানা এবং সংশ্লিষ্ট প্রশাসনের নিকট অভিযোগ দায়ের করা হয়েছে। প্রভাবশালীরা যেভাবে জোরপূর্বক মানুষের ব্যক্তিগত ও পৈতৃক সম্পত্তির গাছ কেটে সাবাড় করছে, তাতে এলাকাবাসীও চরম আতঙ্কিত।ভুক্তভোগী পরিবার দ্রুত সময়ের মধ্যে এই ঘটনায় জড়িত ভূমিদস্যু ও সন্ত্রাসীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য ঊর্ধ্বতন পুলিশ ও বন বিভাগের হস্তক্ষেপ কামনা করেছেন। পাশাপাশি নিজেদের পৈতৃক সম্পত্তি ও পরিবারের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের জরুরি পদক্ষেপের দাবি জানিয়েছেন।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]