প্রকাশ: শনিবার, ২৭ জুন, ২০২৬, ৯:০০ পিএম
(ভিজিট : ১১)
২৬ ধারা মামলার আসামীর সাহায্যে নিরপরাধ রানাকে গ্রেফতার, তার পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা, স্ত্রীকে হেনস্তা, লুটপাট ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন।
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামের বাসিন্দা রানা মিয়াকে নিরপরাধ দাবি করে তাকে গ্রেফতার, তার পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা, স্ত্রীকে হেনস্তা ও লুটপাটের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন তার পরিবারের সদস্যরা।
আজ সকালে সংবাদ সম্মেলনে রানার বোন জান্নাত লিখিত বক্তব্যে জানান, গত মঙ্গলবার গভীর রাতে রানা মিয়া তার স্ত্রীকে নিয়ে রামনগর এলাকায় শ্বশুরবাড়িতে অবস্থান করছিলেন। এ সময় একই এলাকার বাসিন্দা ও একজন ২৬ ধারা মামলার আসামি হাবিবুল্লাহ পুলিশের সঙ্গে সেখানে উপস্থিত হন।
পরিবারের অভিযোগ, পুলিশ বাড়ির পেছনের দিক দিয়ে প্রবেশ করে রানা মিয়াকে গ্রেফতার করে এবং হাবিবুল্লাহ তাকে শনাক্ত করতে সহযোগিতা করেন।
তারা আরও অভিযোগ করেন, রানা মিয়াকে গ্রেফতারের সময় হাবিবুল্লাহ তার স্ত্রীকে ব্যপকভাবে হেনস্তা করে এবং উপস্থিত পুলিশও অশোভন আচরণ করে বলে অভিযোগ করে ভুক্তভোগী পরিবার। পরে হাবিবুল্লাহ মিথ্যা অভিযোগ এনে রানা মিয়ার মামা ফজলুল মিয়াকে গ্রেফতার করান এবং ১২ জনের নাম উল্লেখ করে একটি সাজানো মামলা দায়ের করেন।
সংবাদ সম্মেলনে দাবি করা হয়, রানা মিয়াকে গ্রেফতারের পরদিন হাবিবুল্লাহ ও তার সহযোগীরা বাড়িতে লুটপাট চালিয়ে নগদ টাকা, স্বর্ণালঙ্কার, জমির কাগজপত্র ও বিভিন্ন মূল্যবান আসবাবপত্র নিয়ে যায়, যার আনুমানিক মূল্য প্রায় ১৫ লাখ টাকা।
এছাড়াও রানা মিয়ার বিধবা মা ও কলেজপড়ুয়া বোনকে বাড়িতে প্রবেশে বাধা দেওয়া হচ্ছে এবং বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে পরিবারের পক্ষ থেকে ঘটনার নিরপেক্ষ তদন্ত, কথিত মিথ্যা মামলা প্রত্যাহার, লুটপাট ও হয়রানির বিচার এবং পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।