শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
 
শিরোনাম:


চট্টগ্রামে স্কুল ব্যাগে ৮ হাজার ইয়াবা!
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ৮:২০ পিএম  (ভিজিট : ১০)
বই-খাতার ব্যাগ দেখলে কেউ সন্দেহ করবে না, এই ভরসাতেই ফাঁদ পাতা হয়েছিল। কিন্তু শেষরক্ষা হলো না।

মঙ্গলবার দুপুরে কক্সবাজার থেকে চট্টগ্রামগামী 'সোদিয়া অ্যারো' বাসটি কর্ণফুলী থানার ক্রসিং এলাকায় থামতেই অপেক্ষায় থাকা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) দল ঝাঁপিয়ে পড়ে। গোপন সংবাদের ভিত্তিতে আগে থেকেই তৈরি ছিলেন তারা।

বাসে উঠে তিনটি নির্দিষ্ট আসনের যাত্রীদের ব্যাগ তল্লাশি করতেই বেরিয়ে আসে আসল সত্য, সাদামাটা স্কুল ব্যাগের ভেতর কৌশলে লুকানো ৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট।

ঘটনাস্থল থেকেই আটক হন তিনজন — মো. আনোয়ার (২৫), মো. সোফাইদ (২৪) এবং মোহাম্মদ খান (২৩)। তিনজনই উখিয়ার বালুখালী রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের বাসিন্দা। জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন, ক্যাম্প থেকে ইয়াবা সংগ্রহ করে চট্টগ্রাম শহরে সরবরাহ করাই ছিল উদ্দেশ্য।

ডিএনসি বলছে, পাচারকারীরা প্রতিনিয়ত কৌশল বদলাচ্ছে। কখনো পণ্যবাহী গাড়ি, কখনো সাধারণ লাগেজ,  এবার সেই তালিকায় যুক্ত হলো শিশুদের স্কুল ব্যাগ। তবে কৌশল যতই নতুন হোক, এক ধাপ এগিয়ে থেকে জবাব দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীও।

অভিযানটি পরিচালনা করেন ডিএনসি চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রামেশ্বর দাস ও পরিদর্শক শেখ আবুল কাশেম। ঘটনায় কর্ণফুলী থানায় নিয়মিত মামলা দায়ের হয়েছে। চক্রের মূল হোতাদের শনাক্তে তদন্ত ও অভিযান চলছে বলে জানিয়েছে ডিএনসি।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]