শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
 
শিরোনাম:


ইউরোপের চার দেশে গাইবেন কিশোর-সালমা
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ১২:১১ পিএম  (ভিজিট : ১৫)

ভিনদেশের মাটিতে দেশের শিল্পীদের বিচরণ এখন নিয়মিত। প্রায়ই বিভিন্ন দেশে গিয়ে গান করে আসছেন শিল্পীরা। এবার যেমন ইউরোপে উড়াল দিলেন কিশোর দাস ও মৌসুমী আক্তার সালমা। একসঙ্গে তারা ইউরোপের চারটি দেশে কনসার্ট করে আসবেন।

গতকাল ঢাকা থেকে রওনা করেছেন তারা। যাওয়ার আগ মুহূর্তে ছবি পোস্ট করেই দিলেন সুখবরটি। ক্যাপশনে কিশোর লেখেন, ‘ইউরোপ ট্যুর লোডিং। আশা করছি একটা স্মরণীয় ট্যুর হতে যাচ্ছে। সবাই প্রার্থনায় রাখবেন।’

কিশোর জানালেন, প্রথমে তারা যাবেন ফ্রান্সে। ২৭ জুন সেখানেই গাইবেন। এরপর একে একে গাইবেন বেলজিয়াম, ইতালি ও স্পেনে। গায়কের ভাষ্য, ‘বেলজিয়াম ও ফ্রান্সে একটা করে শো করব। তবে ইতালি ও স্পেনে দুটি করে শো করব।’

প্রবাসীরা দেশের শিল্পীদের পেলে আনন্দিত হন বলেও জানান কিশোর। তিনি বলেন, ‘বেশ আগে থেকেই আয়োজকরা আমাদের সঙ্গে যোগাযোগ করছিলেন। সবকিছু মিলে যাওয়ায় রাজি হয়েছি। এর আগেও ইউরোপ ট্যুর করেছি। সেখানকার প্রবাসী বাঙালিদের পাশাপাশি বিদেশিরাও আমাদের গান খুব উপভোগ করেন। আশা করছি, এবারের শোগুলো আগের চেয়েও ভালো হবে।’

উল্লেখ্য, কিশোর ও সালমা দুজনেই উঠে এসেছে সংগীতবিষয়ক রিয়েলিটি শো ‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে’ থেকে।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]