শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
 
শিরোনাম:


ময়মনসিংহ ও দিনাজপুরে জিয়াউর রহমান ফাউন্ডেশনের বৃক্ষ রোপণ ও ধান বীজ বিতরণ
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ৫:৫১ পিএম  (ভিজিট : ২৫)
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমান ফাউন্ডেশন দেশব্যাপী বৃক্ষ রোপণ কর্মসূচী গ্রহন করেছে। তারই অংশ হিসেবে আজ মহমনসিংহ জেলার ত্রিশাল উপজেলার বালিপাড়াস্থ বিয়ারা পাটুলী রহমত উল্লাহ উচ্চ বিদ্যালয় এবং বিয়ারা জয়মনি উচ্চ বিদ্যালয় বৃক্ষ রোপণ ও স্কুলের ছাত্র-ছাত্রীদের মাঝে ১৫ শত ফলদ গাছের চারা ও ১ শত কৃষকের মাঝে আমন ধানের বীজ ব্রি ধান ১০৩ বিতরণ করা হয়।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা প্রফেসর ড. আবদুল করিম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউটের সিএসও ড.  মো. ইব্রাহিম। প্রফেসর ড মো আহসানুল হক এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের মনিটর ডা. সফিউল আহাদ সর্দার।
‎বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধসহ দেশ গড়ায় তার অবদানের কথা উল্লেখ করার পাশাপাশি ব্রি ধান ১০৩ এর চাষ পদ্ধতি এবং গাছের রোপণ, রোপণ পরবর্তী পরিচর্যা, সার প্রয়োগ, সেচ ইত্যাদি বিষয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
‎একইদিন দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও ক্যাম্পাসস্থ স্কুলে ছাত্র-ছাত্রীদের মাঝে ফলদ ও ঔষধী গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড.  মো এনাম উল্লাহ।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]