মঙ্গলবার ১৬ জুন ২০২৬ ২ আষাঢ় ১৪৩৩
 
শিরোনাম:

ফরিদপুরের সালথা উপজেলা যুবলীগের সভাপতি খায়রুজ্জামান বাবু মোল্যা গ্রেপ্তার
প্রকাশ: সোমবার, ১৫ জুন, ২০২৬, ৮:৩৮ পিএম   (ভিজিট : ২৯)
ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউপি চেয়ারম্যান খায়রুজ্জামান বাবু মোল্যাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার (১৫ জুন) বিকাল আড়াইটার দিকে ইউনিয়নের নটখোলা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে। 
বাবু মোল্যা সোনাপুর ইউনিয়নের চান্দাখোলা গ্রামের মৃত আঃ কুদ্দুছ মোল্যার ছেলে ও উপজেলা যুবলীগের সাবেক সভাপতি। 

সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ বাবলুর রহমান খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ সোমবার বিকাল আড়াইটার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের নটখোলা গ্রাম এলাকা থেকে ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি বাবু মোল্যাকে আটক করা হয়।

তার বিরুদ্ধে বিস্ফোরক আইনের মামলা সহ একাধিক মামলা রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হবে।

আরও খবর

Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]