মঙ্গলবার ১৬ জুন ২০২৬ ২ আষাঢ় ১৪৩৩
 
শিরোনাম:

সাংবাদিকতায় নজরুল পদক পেলেন ত্রিশালের ফারুক আহমেদ
প্রকাশ: সোমবার, ১৫ জুন, ২০২৬, ৮:৩৪ পিএম  আপডেট: ১৫.০৬.২০২৬ ৮:৩৬ পিএম  (ভিজিট : ১২)
সাংবাদিকতায় নজরুল পদক পেলেন ইত্তেফাক সংবাদদাতা ও মোহনা টিভির ময়মনসিংহের ত্রিশাল উপজেলা প্রতিনিধি ফারুক আহমেদ। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে গত শনিবার সন্ধ্যায় কেন্দ্রীয় কচি-কাঁচার মিলানয়তনে বাংলাদেশ ঝংকার শিল্পীগোষ্ঠী ও আলোকিত মানুষের জন্য ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আলোচনাসভা, গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি এস এম মজিবুর রহমান এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাসাস জাতীয় নির্বাহী কমিটির সাবেক সভাপতি রেজাবুদ্দৌলা চৌধুরী।

আলোকিত মানুষের জন্য ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা এবং সাবেক তথ্য সচিব ও বিটিআরসির চেয়ারম্যান সৈয়দ মার্গুব মোর্শেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দেশ বরেণ্য নজরুল সংগীত শিল্পী ফাতেমা তুজ জোহরা, দেশ একাডেমি অব ফাইন আর্টসের অধ্যক্ষ বিশিষ্ট নৃত্যশিল্পী ও জাসাসের যুগ্ম-আহ্বায়ক ফারহানা চৌধুরী বেবী, ঢাকা জেলার বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি শামীমা রহিম (শীলা), ডিসিআইয়ের নির্বাহী পরিচালক ফখরুল ফেরদৌস।

অনুষ্ঠানে স্বাগত বক্তা ছিলেন বাংলাদেশ ঝংকার শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক আর কে রিপন, ধন্যবাদ জ্ঞাপন করেন আলোকিত মানুষের জন্য ফাউন্ডেশনের মহাসচিব এম এইচ আরমান চৌধুরী।

আরও খবর

Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]