সোমবার ১৫ জুন ২০২৬ ১ আষাঢ় ১৪৩৩
 
শিরোনাম:

কুরাসাওয়ের গোলে ইতিহাস, তবুও প্রথমার্ধে এগিয়ে জার্মানি
প্রকাশ: সোমবার, ১৫ জুন, ২০২৬, ১২:৪০ এএম   (ভিজিট : ৫)
বিশ্বকাপে কোয়ালিফাই করেই ইতিহাস গড়েছিল কুরাসাও। মাত্র ১ লাখ ৫৮ হাজার জনসংখ্যার দেশটি এবার জার্মানির বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ যাত্রা শুরু করেছে।

চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে খেলতে নেমে পেয়ে গেছে প্রথম গোলের দেখাও। তবে প্রথমার্ধ শেষে ৩-১ গোলে পিছিয়ে আছে তারা।

প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে মুহূর্তে পেনাল্টি পায় জার্মানি। জার্মানির মিডফিল্ডার ফেলিক্স এনমেচা কুরাসাওয়ের বক্সে ফাউলের শিকার হন যোগ করা সময়ে। পেনাল্টি থেকে গোল করেন জার্মানি ফরোয়ার্ড কাই হাভার্টজ।

এর আগে, মাত্র ২১ মিনিটেই বিশ্বকাপের ইতিহাসে নিজেদের নাম লিখে কুরাসাও। বক্সের ভেতরে বল পেয়ে বাঁ পায়ের জোরালো শট নেন রাইটব্যাক লিভানো কোমেনেসিয়া। তার শট ঠেকাতে ব্যর্থ হন জার্মানির অভিজ্ঞ গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার।

আর সেই গোলের সঙ্গে সঙ্গেই বিশ্বকাপের মঞ্চে নতুন ইতিহাসের জন্ম। এটি বিশ্বকাপে কুরাসাওয়ের প্রথম গোল, আর সেটিও এসেছে ফুটবল বিশ্বের অন্যতম পরাশক্তি জার্মানির বিপক্ষে।

তবে সমতায় থাকা মাত্র ১৭ মিনিট সহ্য করে জার্মানি। ৩৮ মিনিটে কর্নার থেকে সহজ হেডে গোল করেন জার্মানির ডিফেন্ডার নিকো শ্লটারবেক। এতে ২–১ গোলে এগিয়ে যায় জার্মানি।

এর আগে ম্যাচের মাত্র ৬ মিনিটে খেলার প্রথম গোল করেন জার্মান মিডফিল্ডার এনমেচা।

আরও খবর

Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]