এশিয়া ফুটবল ইতিহাসের সবচেয়ে সফল এবং ধারাবাহিক দলগুলোর একটি দক্ষিণ কোরিয়া। তবে বিশ্বমঞ্চে সাফল্যর দেখা মেলেনি তাদের।
সর্বোচ্চ সাফল্য বলতে ২০০২ সালে ঘরের মাঠের বিশ্বকাপে সেমিফাইনালে খেলা। এশিয়ার কোনো দলের সর্বোচ্চ সাফল্য। কিন্তু পরের গল্পগুলো শুধুই হতাশার। এবার নতুন ইতিহাস গড়তেই মাঠে নামবে তারা।
দলে সবচেয়ে বড় চমক হিসেবে আছেন জার্মান বংশোদ্ভূত ডিফেন্ডার জেনস ক্যাস্ট্রপ, যিনি দক্ষিণ কোরিয়ার বিশ্বকাপ ইতিহাসে প্রথম দ্বৈত নাগরিকত্বের খেলোয়াড়। চেক প্রজাতন্ত্রকে হারিয়ে শুরুটাও দারুণ করেছে তারা।
কোচ : হং মিউং-বো
অধিনায়ক : সন হিউং-মিন
বিশ্বকাপ ইতিহাস
সেরা সাফল্য : সেমিফাইনাল (২০০২)
সর্বশেষ : রাউন্ড ১৬ (২০২২)
প্রথম : ১৯৫৪
অংশগ্রহণ : ১২তম বার
ফিফা র্যাংকিং : ২৫
গ্রুপ ‘এ’-তে দক্ষিণ কোরিয়ার সঙ্গী চেক প্রজাতন্ত্র, মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা
গ্রুপ ‘এ’-র খেলার সময়সূচি
১২ জুন : দক্ষিণ কোরিয়া বনাম চেক প্রজাতন্ত্র, গুয়াদালাহারা, সকাল ৮টা।
১৯ জুন : মেক্সিকো বনাম দক্ষিণ কোরিয়া, গুয়াদালাহারা, সকাল ৭টা।
২৫ জুন : দক্ষিণ আফ্রিকা বনাম দক্ষিণ কোরিয়া, মন্টেরি, সকাল ৭টা।
দক্ষিণ কোরিয়ার বিশ্বকাপ স্কোয়াড
গোলরক্ষক : চো হ্যন-উ, কিম সেউং-গিউ, সঙ বম-গেউন
ডিফেন্ডার : কিম মিন-জে, চো ইউ-মিন, লি হান-বেম, কিম তে-হ্যন, পার্ক জিন-সব, লি গি-হিউক, লি তে-সক, সল ইয়ং-উ, ইয়েন্স কাস্ত্রপ, কিম মুন-হওন
মিডফিল্ডার : ইয়াং হ্যন-জুন, পাইক সেউং-হো, হোয়াং ইন-বম, কিম জিন-গিউ, বে জুন-হো, উম জি-সুং, হোয়াং হি-চান, লি ডং-গ্যুং, লি জে-সুং, লি কাং-ইন
ফরোয়ার্ড : ও হ্যন-গিউ, সন হিউং-মিন, চো গু-সুং।