শনিবার ১৩ জুন ২০২৬ ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শিরোনাম:


২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানালেন মোহাম্মদ রেজাউল করিম রেজা
প্রকাশ: শুক্রবার, ১২ জুন, ২০২৬, ৬:২৪ পিএম   (ভিজিট : ১১)
বাংলাদেশের জাতীয় সংসদে উত্থাপিত ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটকে স্বাগত জানিয়েছেন ফ্রান্স বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম রেজা।

এক বিবৃতিতে তিনি প্রস্তাবিত ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেটকে ‘জনমুখী, বাস্তবসম্মত ও অর্থনৈতিক পুনরুদ্ধারের অনন্য দলিল’ হিসেবে অভিহিত করেন। একই সঙ্গে তিনি বাজেট প্রণয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্ব এবং অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর ভূমিকার প্রশংসা করে তাদের আন্তরিক অভিনন্দন জানান।

সংবাদমাধ্যমে পাঠানো বিবৃতিতে রেজা বলেন, দেশের ভঙ্গুর অর্থনীতিকে পুনরুজ্জীবিত করা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে এ বাজেট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি মনে করেন, রপ্তানিমুখী শিল্প, তৈরি পোশাক খাত এবং উৎপাদনশীল খাতের কাঁচামাল আমদানিতে অগ্রিম কর ও উৎসে কর হ্রাসের প্রস্তাব দেশের শিল্পায়নকে আরও গতিশীল করবে।

তিনি আরও বলেন, ‘কৃষক কার্ড’ কর্মসূচির আওতায় বৃহৎ বরাদ্দ এবং বেসরকারি খাতের চাকরিজীবীদের জন্য অবসরে গ্র্যাচুইটির প্রস্তাব সরকারের গণমুখী ও সামাজিক সুরক্ষাবান্ধব নীতির প্রতিফলন।

মোহাম্মদ রেজাউল করিম রেজা আশা প্রকাশ করেন, এই জনবান্ধব বাজেটের সফল বাস্তবায়নের মাধ্যমে দেশের তৃণমূল মানুষের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি পাবে এবং সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হবে।

বিবৃতিতে তিনি আরও বলেন, বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি এবং সাধারণ মানুষের করের বোঝা কমানোর যে উদ্যোগ বাজেটে প্রতিফলিত হয়েছে, তা অত্যন্ত প্রশংসনীয়।

বিবৃতির শেষে তিনি আশা প্রকাশ করেন, এই সুপরিকল্পিত বাজেট বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ কাঙ্ক্ষিত জিডিপি প্রবৃদ্ধি অর্জন করবে এবং দেশের সামষ্টিক অর্থনীতি আরও শক্তিশালী ভিত্তির ওপর দাঁড়াবে।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]