প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ১:৪৫ পিএম
(ভিজিট : ১৪)
ইতালির ভিসেঞ্জা শহরের একটি স্থানীয় পার্কে শনিবার সন্ধ্যায় প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে এক প্রাণবন্ত গ্রিল পার্টি ও মিলনমেলা। অনুষ্ঠানে প্রবাসীদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক বন্ধন আরও সুদৃঢ় করার প্রত্যয়ে একত্রিত হন বিভিন্ন শ্রেণি-পেশার বাংলাদেশিরা।
আয়োজকদের উদ্যোগে মনোরম পরিবেশে অনুষ্ঠিত এই আয়োজনকে ঘিরে প্রবাসীদের মধ্যে ছিল উৎসবমুখর আবহ। অংশগ্রহণকারীরা একসঙ্গে সময় কাটানোর পাশাপাশি বিভিন্ন সামাজিক ও প্রবাসজীবনের নানা বিষয় নিয়ে মতবিনিময় করেন।
অনুষ্ঠানের আয়োজনে ছিলেন ছালেখ আহমদ, রাসেল আহমদ, হাসনাত খান, জমির আলী, আজিজ আহমদ এবং শেখ সিরাজুল ইসলাম শান্ত।
বাস্তবায়নে দায়িত্ব পালন করেন মাসুম মোস্তাফিজউর রহমান ও এমাদ উদ্দিন। এছাড়া সার্বিক সহযোগিতা ও পরিচালনায় ছিলেন ফরহাদ আহমদ বাবর, মামুন খান এবং মাসুম আহমেদ। অনুষ্ঠানে স্থানীয় কমিউনিটির বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল সাত্তার ও আব্দুল আউয়ালসহ আরও অনেক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন।
প্রবাসীদের এমন মিলনমেলা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।