সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন মালদ্বীপ বিএনপি। শনিবার (১৫ আগস্ট) রাতে স্থানীয় একটি অভিজাত রেস্টুরেন্টের হলরুমে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিএনপি মালদ্বীপ শাখার সভাপতি মো: খলিলুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে মরহুমা বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় তার ভূমিকা এবং দেশের রাজনীতিতে তার অবদানের বিভিন্ন দিক স্মরণ করা হয়।অনুষ্ঠানে মরহুমা বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় তার ভূমিকা এবং দেশের রাজনীতিতে তার অবদানের বিভিন্ন দিক স্মরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্বের বক্তব্যে সভাপতি খলিলুর রহমান বলেন, ‘বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে মরহুমা বেগম খালেদা জিয়ার অবদান ও দীর্ঘদিনের নেতৃত্ব দেশের মানুষ চিরকাল মনে রাখবে। নানা প্রতিকূলতা ও রাজনৈতিক সঙ্কটের মধ্যেও তিনি যে দৃঢ়তার সাথে রাজনীতি করেছেন, তা দেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ হয়ে থাকবে। খালেদা জিয়ার প্রতি সাধারণ মানুষের ভালোবাসা ও শ্রদ্ধার বড় প্রমাণ পাওয়া গেছে তার শেষ বিদায়ের সময়। তার জানাজায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুলসংখ্যক মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, যা সাধারণ মানুষের হৃদয়ে তার প্রতি গভীর ভালোবাসা ও আবেগের প্রতিফলন।’

পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে এ অনুষ্ঠানের সূচনা হয়। পরে নেতাকর্মীরা সংক্ষিপ্ত আলোচনায় বলেন, রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতা, কারাবরণ ও নানা নির্যাতনের মুখোমুখি হলেও প্রয়াত বেগম খালেদা জিয়া তার রাজনৈতিক অবস্থান থেকে সরে যাননি।দেশের মানুষের সাথে তার রাজনৈতিক ও আবেগগত সম্পর্ক ছিল গভীর। তার দেশপ্রেম ও রাজনৈতিক আদর্শ ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে। একইসাথে বক্তারা বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করে বলেন, তার নেতৃত্বে দল ঐক্যবদ্ধভাবে ‘সবার আগে বাংলাদেশ’ দর্শনকে সামনে রেখে একটি গণতান্ত্রিক, সুখী, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
এরপর মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করার পাশাপাশি তার পরিবার, দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণের জন্য বিশেষ দোয়া করেন বাংলাদেশ থেকে আগত হজরত মাওলানা অধ্যক্ষ মোশতাক ফয়েজী। শেষে উপস্থিত নেতাকর্মীরা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে ঐক্যবদ্ধ হয়ে দলের নেতৃত্বকে শক্তিশালী এবং দেশ ও জনগণের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদ্বীপ বিএনপির সিনিয়র সহ-সভাপতি নেহের মিয়া রানা, সহ-সভাপতি বাবুল হোসেন, শাহ আলম, এমরান হোসেন তালুকদার,মো: ফারুক, মুক্তার হোসেন, শাহ আলম, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, সিনিয়র যুগ্ম সম্পাদক শরিফুল ইসলাম, যুগ্ম সম্পাদক রবিউল আলম, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, সহ-সাংগঠনিক আবুল কালাম আজাদ, জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল মালদ্বীপ শাখার আহ্বায়ক মাসুম মুন্না ও সদস্য সচিব নুর নবী মানিক, প্রস্তাবিত যুবদলের মালদ্বীপ শাখারা আহ্বায়ক মোঃ আরিফুল ইসলাম, সহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের সব পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকরা।