প্রবাসী বাংলাদেশি হজযাত্রীদের সেবা সহজ করতে ২৫টি ট্রাভেলস এজেন্সির সম্মানিত পরিচালকবৃন্দ দ্বিতীয় বারের মত ১৪ই আগস্ট, শুক্রবার গ্রান্ড রসই স্টেপনি লন্ডনের হল রুমে এক সভার আয়োজন করা হয় ।
এতে সভাপতিত্ব করেন মাওলানা আব্দুল ওয়াহিদ শাহীন, সভা পরিচালনা করেন ফুয়াদ আহমেদ চৌধুরী, সভার শুরুতে পবিত্র কোরআন পাঠ করেন মাওলানা শাহীন। সভায় সর্বসম্মতিক্রমে একটি আংশিক কমিটি ঘোষণা করা হয়।
যুক্তরাজ্যে হজ ও ওমরাহ সেবার সঙ্গে জড়িত প্রতিষ্ঠানগুলোর নতুন সংগঠনের নাম নির্ধারণ করা হয় Probashi Hajj Agency Association UK—PHAAUK-
সভায় বিশেষভাবে আলোচনা করা হয় ২০২৭ সালের পবিত্র হজ নিয়ে। যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশি হজযাত্রীরা যাতে সহজে, নিরাপদে এবং আইনসম্মতভাবে বাংলাদেশি হজ কোটার সুবিধা নিয়ে হজ পালন করতে পারেন, সে বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
একই সঙ্গে ভবিষ্যতেও এই সুবিধা অব্যাহত রাখা এবং প্রবাসী হজযাত্রীদের জন্য হজ ব্যবস্থাপনাকে আরও সহজ ও সুশৃঙ্খল করার লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়, এবং বাংলাদেশী কোটায় হজ্বব্রত পালন সহজ ও সাশ্রয়ি করতে বাংলাদেশ সরকার প্রবাসী বান্ধব হজ্ব করতে ঘোষণা করেছেন তাই হজ্ব মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে সহজ, ও সুন্দর ভাবে পবিত্র হজ্ব পালনে কাজ করা যায়।
সংগঠনের সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মাওলানা মোহাম্মদ আব্দুল ওয়াহিদ, ডিরেক্টর, আল খিদমাহ ট্যুরস লিমিটেড।
জেনারেল সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন হাজী মোহাম্মদ হাবীব, ডিরেক্টর, আর রাহমাহ ট্যুরস ইউকে।
ট্রেজারার হিসেবে দায়িত্ব পেয়েছেন জনাব আনোয়ার আলী, ডিরেক্টর, আল কিবলাহ ট্রাভেলস ইউকে।
এছাড়া সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মাওলানা মোহাম্মদ গোলাম কিবরিয়া, ডিরেক্টর, আল সাফা ট্রাভেলস ইউকে এবং জয়েন্ট সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন জনাব মোহাম্মদ বশির আহমেদ।ডিরেক্টর ফ্লাইভো ট্রাভেলস।