শনিবার ১৫ আগস্ট ২০২৬ ৩১ শ্রাবণ ১৪৩৩
 
শিরোনাম:


পোল্যান্ডে অবস্থানরত বাংলাদেশিদের জরুরি নির্দেশনা
প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ১:৩৯ পিএম  (ভিজিট : ৫)
মধ্য ইউরোপের সেনজেনভুক্ত দেশ পোল্যান্ডে বসবাসকারী বাংলাদেশিদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের বিষয়ে কয়েকটি জরুরি নির্দেশনা দিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। নির্দেশনায় বাংলাদেশিদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) রাতে দূতাবাসের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাম্প্রতিক নির্দেশনার পরিপ্রেক্ষিতে পোল্যান্ডে বসবাসরত সব বাংলাদেশির সামাজিক মাধ্যম বিচক্ষণ ও দায়িত্বশীলভাবে ব্যবহারের জন্য বিনীতভাবে অনুরোধ করা যাচ্ছে। একই সঙ্গে এমন কোনো বক্তব্য, আচরণ, কর্মকাণ্ড বা প্রচার থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে, যা বিভ্রান্তিকর, অসত্য, উসকানিমূলক, আপত্তিকর বা পোল্যান্ডের প্রচলিত আইন ও বিধি-বিধানের পরিপন্থী হতে পারে।

এ ধরনের কর্মকাণ্ডের ফলে বাংলাদেশি কমিউনিটির ভাবমূর্তি ও সুনাম ক্ষুণ্ন হতে পারে বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়।

দেশটিতে অবস্থানরত বাংলাদেশিদের বেশ কিছু বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। সেগুলো হলো—

পোল্যান্ডের প্রচলিত আইন ও বিধি-বিধান যথাযথভাবে মেনে চলুন।কোনো তথ্য, বক্তব্য বা কনটেন্ট প্রকাশ বা প্রচারের আগে তার সত্যতা ও সম্ভাব্য প্রভাব যাচাই করুন।অসত্য, বিভ্রান্তিকর, আইনবিরোধী বা উসকানিমূলক বক্তব্য, কনটেন্ট বা কর্মকাণ্ড থেকে বিরত থাকুন।অনলাইন ও অফলাইন—উভয় ক্ষেত্রেই দায়িত্বশীল, সংযত ও আইনসম্মত আচরণ করুন।ব্যক্তিগত কর্মকাণ্ডের মাধ্যমে যেন বাংলাদেশি কমিউনিটির সুনাম ও মর্যাদা ক্ষুণ্ন না হয়, সে বিষয়ে সচেতন থাকুন।পোল্যান্ডে বসবাস, কাজ ও ব্যবসার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আইন ও নির্দেশনা অনুসরণ করুন।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]