রবিবার ১৬ আগস্ট ২০২৬ ১ ভাদ্র ১৪৩৩
 
শিরোনাম:


প্রবাসীরা দেশের অর্থনীতির চালিকাশক্তি: মীর হেলাল
প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ১০:২০ পিএম  (ভিজিট : ৪৭)
সমসাময়িক রাজনীতি, দেশের উন্নয়ন ও প্রবাসীদের বিভিন্ন বিষয় নিয়ে বাংলাদেশ সরকারের ভূমি ও পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন সৌদি আরব জাসাসের সভাপতি রাফিকুল হক চৌধুরী এবং স্বেচ্ছাসেবক দল সৌদি আরব পশ্চিমাঞ্চলের সহ-সভাপতি মোহাম্মদ ফিরোজ।

মতবিনিময়কালে প্রবাসীদের অবদান তুলে ধরে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, “প্রবাসীরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। তাদের কষ্টার্জিত রেমিট্যান্স দেশের উন্নয়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রবাসীদের সমস্যা সমাধান, অধিকার নিশ্চিত করা এবং তাদের সম্মান ও মর্যাদা রক্ষায় আমরা আন্তরিকভাবে কাজ করে যাব।”

এ সময় দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, প্রবাসীদের বিভিন্ন সমস্যা এবং ভবিষ্যৎ রাজনৈতিক দিক নিয়ে আলোচনা হয়। উপস্থিত নেতৃবৃন্দ প্রবাসীদের কল্যাণ ও দেশের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার গুরুত্ব তুলে ধরেন।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ মতবিনিময়ে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রীর সহধর্মিণী নওশিন হেলাল ও কবি আবেদা সুলতানা।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]