প্রকাশ: রোববার, ৭ জুন, ২০২৬, ৪:৩৭ পিএম (ভিজিট : )
ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করা পর্যন্ত থামবে না আন্দোলন বলে জানিয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। রবিবার (৭ জুন) ভারতের মহারাষ্ট্র রাজ্যের ছত্রপতি সম্ভাজিনগরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ আলটিমেন্টাম দেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর এক প্রতিবেদনে বলা হয়, সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় দীপকে আরো জানিয়েছেন, গত শনিবার নয়াদিল্লির যন্তর মন্তরে সিজেপির ব্যানারে আয়োজিত প্রতিবাদটি সমাবেশটি সফল হয়েছে। যেখানে প্রায় সাত হাজারের বেশি মানুষ অংশগ্রহণ করেছিল।
দাবিটি মেনে না নিলে আন্দোলনটি সারা দেশব্যাপী গড়ে তোলা হবে বলে যোগ করেন তিনি।
উল্লখ্য, নিট (চিকিৎসাবিদ্যাসংক্রান্ত পড়াশোনার জন্য প্রবেশিকা পরীক্ষা), সিবিএসই (সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন), সিইউইটি (কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট) এবং এসএসসিসহ বিভিন্ন নিয়োগ পরীক্ষায় অনিয়মের বিরুদ্ধে আওয়াজ তুলেছে তরুণ প্রজন্ম।
এতে যুব-নেতৃত্বাধীন অনলাইন প্ল্যাটফর্মে একটি দল গড়ে তুলেছে ককরোচ জনতা পার্টি (সিজেপি) নামে।
এর আগে এমআইডিসি ওয়ালুজ এলাকায় নিজ বাসভবনে দীপকে পৌঁছালে পরিবারের সদস্যরা তাঁকে স্বাগত জানান। পরে তিনি সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করেন।