সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শিরোনাম:


শৃঙ্খলা-সততা-দেশপ্রেম ছাড়া জিয়ার শাহাদাতবার্ষিকী অর্থহীন: মঈন খান
প্রকাশ: রোববার, ৭ জুন, ২০২৬, ৪:২৭ পিএম   (ভিজিট : )
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবনের যে আদর্শ, যদি সেই আদর্শ আমাদের জীবনে ধারণ করে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে না পারি, তাহলে তার জন্মদিন বা শাহাদতবার্ষিকী পালন করা অর্থহীন।

তিনি বলেন, তিনটি কথা তার জীবন থেকে শিক্ষা নেওয়া যায়। প্রথম হচ্ছে শৃঙ্খলা, দ্বিতীয় হচ্ছে সততা এবং তৃতীয় হচ্ছে দেশপ্রেম। আসুন আমরা দেশনেত্রী খালেদা জিয়ার আদর্শ থেকে যা শিখেছি। আজকে সেই আদর্শকে সামনে নিয়ে এসে তারেক রহমানের যে প্রচেষ্টা সেই প্রচেষ্টাকে সফল করার জন্য আমরা শৃঙ্খলা, সততা এবং দেশপ্রেম দিয়ে বাংলাদেশকে গড়ে তুলি। 

রোববার (৭ জুন) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে রাষ্ট্রের বিনিয়র মুক্তিযোদ্ধাদের করণীয় শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ড. মঈন খান বলেন, আমরা এমন একটি জাতি। যে জাতি বিগত ৫৫ বছরে বারবার বিভিন্ন ঘাত-প্রতিঘাতের ভেতর দিয়ে সামনের দিকে গেছে। আমাদের যাত্রাপথ কিন্তু মসৃণ ছিল না। যে স্বাধীনতার জন্যে আমাদের দেশে লাখ লাখ মানুষ জীবন দিয়েছিল এবং যে বাংলাদেশ আমরা প্রত্যাশা করেছিলাম, সেই বাংলাদেশ কিন্তু ৫৫ বছরেই যে আমরা বিনির্মাণ করতে পেরেছি, তা কিন্তু নয়।

তিনি বলেন, একদিকে আমরা বলি যে ৫৫ বছর তেমন একটি জাতির জীবনে তেমন কোনো দীর্ঘ সময় নয়। এখন লক্ষ্য করছেন আমেরিকা তাদের স্বাধীনতার ২৫০ বছর পালন করতে যাচ্ছে। ঠিক একইভাবে এটাও বলবো যে ৫৫ বছর কিন্তু একেবারে কম সময়ও নয়, অনেক। কাজেই বাংলাদেশ এখন একটি শিশু রাষ্ট্র, সেই অজুহাত দিয়ে আমরা আমাদের দায়িত্ব এড়িয়ে যাব সেটা আমি মনে করি না। আমাদের দায়িত্ব নিতে হবে এবং নতুন প্রজন্মের ওপরে সেই দায়িত্ব অনেক নিয়েছে। জিয়াউর রহমান যে বাংলাদেশ সৃষ্টি করতে চেয়েছিলেন সেই বাংলাদেশ অন্তত এবারে আমরা সঠিক পথে এগিয়ে নিয়ে ইতিহাস সৃষ্টি করব। এবার যেন আর কোনো ভুল না হয়।

তিনি বলেন, বাংলাদেশ কিন্তু বারবার একটি ক্রান্তিকালের ভেতর দিয়ে অতিক্রম করছে। ৭১ এর মুক্তিযুদ্ধ মানুষের অনেক প্রত্যাশা ছিল। কিন্তু ৭২ থেকে ৭৫, মাত্র তিন বছরের ব্যবধানে বাংলাদেশের মানুষ কি দেখল সেই প্রত্যাশা ধ্বংস হয়ে গেছে। সেটি পূরণ হয়নি। তখন কি হলো? আমরা ৭৫ এর ৭ নভেম্বরে দেখলাম সিপাহী জনতার শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে, বাংলাদেশের মানুষ দ্বিতীয়বার ক্ষমতায় নিয়ে এলো। প্রথমবার শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান কিন্তু নিজেই এগিয়ে এসেছে। তিনি শুধু স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন তাই নয়। তিনি সম্মুখ সমরে যুদ্ধ করেছিলেন। শুধু যুদ্ধ করেছিলেন তাই নয়, সেই যুদ্ধে তিনি জয় লাভ করেছেন। জয় লাভ করার পরে বিজয়ী বেশে বাংলাদেশে ফিরে এসে তিনি কিন্তু বাংলাদেশের মানুষের সৎ ভালোবাসা পেয়েছিলেন। তাকে এই দেশের মানুষ বীর উত্তম উপাধি দিয়েছিলেন।

তিনি বলেন, সিপাহী জনতার বিপ্লবের পরে তারা একটি মানুষকেই খুঁজে নিয়েছিল, তিনি ছিলেন জিয়া রহমান এবং তাকে নতুন করে তাকে দায়িত্ব দিয়েছিল এই দেশ সঠিকভাবে গড়ে তোলার জন্য। যেটি তিনি করেছিলেন মাত্র সাড়ে তিন বছর। মাত্র সাড়ে তিন বছরের ব্যবধানে ইফেক্টিভলি যে সময়টা তিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিলেন। মাত্র সাড়ে তিন বছরে তিনি যে বাংলাদেশকে নতুন রূপ দিয়েছিলেন। আমরা পরবর্তী ৩৫ বছরে ৪৫ বছর কেন সেটি দিতে পারিনি?

এ সময় আরও উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান, মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতসহ আরও অনেকে। 








আরও খবর


  সর্বশেষ সংবাদ

চট্টগ্রাম প্রবাসী ক্লাবের ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত: ১১ জুন জাফলংয়ে আনন্দ ভ্রমণ
জুলাই-আগস্ট আন্দোলনের মামলার পলাতক আসামি হেলাল চেয়ারম্যান গ্রেপ্তার
অপহরণের দুই ঘণ্টার মধ্যে উদ্ধার কাতার প্রবাসী প্রকৌশলী, আটক ৪
আন্দরকিল্লা থেকে দেওয়ানবাজার পর্যন্ত উচ্ছেদ দেড় শতাধিক দোকান
বাগেরহাটের ফয়লাবাজারে পচা মাংস বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড
আরো খবর ⇒


  সর্বাধিক পঠিত

এন্দ্রিকের গোলে জয়ে ব্রাজিলের প্রস্তুতি শেষ
টেঁটা যুদ্ধের নেতৃত্ব দিয়ে নবীনগরের ভাবমূর্তি ক্ষুণ্ন করা শিশু মিয়া নিজেকে দাবি করলেন বিশিষ্ট সমাজ সেবক
ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য অর্থনৈতিক নেটওয়ার্ক গড়ছে বিটেক ওয়ার্ল্ড
আরব দেশগুলোকে ইরানের জব্দ অর্থ দেওয়ার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ভালুকায় ছাত্রলীগের বিরোদ্ধে ছাত্রদলের প্রতিবাদ মিছিল
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]