রবিবার ৭ জুন ২০২৬ ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শিরোনাম:


বিএনপি সরকার কখনোই দেশ পরিচালনায় ভালো ছিল না : আসিফ মাহমুদ
প্রকাশ: শনিবার, ৬ জুন, ২০২৬, ৫:৫০ পিএম   (ভিজিট : )
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‘বিএনপি সরকার কখনোই দেশ পরিচালনায় ভালো ছিল না। সরকার যে শুধুমাত্র জুলাই গণ-অভ্যুত্থান, এই দেশের মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে ফেল করছে তা না, সরকার এডমিনিস্ট্রেশন পরিচালনার ক্ষেত্রেও ফেল করেছে।’

শনিবার (৬ জুন) দুপুরে কুমিল্লা নগরীর একটি পার্টি সেন্টারে এনসিপি কুমিল্লা শাখা আয়োজিত ঈদ-পুনর্মিলনী ও যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, ‘দেশের ক্রাইসিস মুহূর্তে তারা (বিএনপি) সবসময় বাজে পারফর্ম করে। তারা বলেছিল বিদ্যুতের দাম বাড়বে না। দুই বছরের মধ্যে বাড়বে না বলার ঠিক দুই মাসের মধ্যেই দাম বেড়ে গেছে। বিদ্যুতের দাম বাড়া মানে প্রত্যেকটা জিনিসের দাম বেড়বে।’

তিনি আরো বলেন, ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির যে চ্যালেঞ্জ, তা প্রত্যেক নাগরিককে ভোগ করতে হবে। কারণ আমাদের তো আয়-রোজগার বাড়ে নাই। সাধারণ জনগণের আয় রোজগার বাড়ে নাই, কিন্তু খরচ বেড়ে যাবে।

গ্যাসের দাম ১২-১৩শ’ থেকে এখন ১৯শ’ টাকার কাচাকাছি। প্রায় ৫০ ভাগ গ্যাসের দাম বেড়েছে। শেখ হাসিনার আমলে ১৭ বছরে যা বেড়েছিল, গত তিন মাসে তারা ততটুকু বাড়াতে সক্ষম হয়েছে।’
এনসিপি মুখপাত্র সরকারের সমালোচনা করে আরো বলেন, ‘বিএনপি এডমিনিস্ট্রেশন পরিচালনা এবং গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ব্যর্থতাসহ সবকিছু মিলিয়ে ইতিমধ্যে অজনপ্রিয় সরকারের পরিণত হয়েছে।’

তিনি উল্লেখ করেন, ‘জাতীয় নির্বাচনের আগে বারবারই বলা হতো নির্বাচনের পরেই সকল সমস্যার সমাধান হয়ে যাবে।

ধর্ষণ, চুরি-ছিনতাই, রাহাজানি, শাহবাগের আন্দোলন এবং মব কালচারসহ সকল সমস্যা সমাধানের ক্ষেত্রেও বলা হয়েছে নির্বাচন হলে সমাধান হয়ে যাবে। দেশে নির্বাচিত সরকার আসলো, কিন্তু আমরা এসব কিছুর পরিবর্তন দেখছি না, বরং আরো সব কিছু বাড়তে দেখছি। আমরা দেখছি মফ জাস্টিস বেড়ে গেছে। গত এক মাসে ৮৪ জন ধর্ষণের শিকার হয়েছে। এর মধ্যে ৬ জন শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।’

স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশ্যে আসিফ মাহমুদ বলেন, ‘দায়িত্ব নেওয়ার পর প্রথম দিন তিনি বলেছিলেন, মব বন্ধ বরে দেবেন। কিন্তু আমরা এখন মব বাড়তে দেখছি। বেশিরভাগ ক্ষেত্রেই সরকারদলীয় লোকের সম্পৃক্ততা দেখছি।’

অনুষ্ঠানে জাতীয় যুবশক্তির সভাপতি ও কুমিল্লা সিটি করপোরেশনের মেয়রপ্রার্থী তারিকুল ইসলাম, জাতীয় ছাত্রশক্তির সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার, যুগ্ম সদস্য সচিব নাভিদ নওরোজ শাহসহ বিভিন্ন পর্যায়ের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা ছিলেন। এ সময় বিভিন্ন দল থেকে আসা প্রায় শতাধিক নেতা-কর্মী এনসিপিতে যোগদান করেন। 








আরও খবর


  সর্বশেষ সংবাদ

ভারতের কাছে হেরে শিরোপার হ্যাটট্রিক হলো না বাংলাদেশের
ভালুকায় ছাত্রলীগের বিরোদ্ধে ছাত্রদলের প্রতিবাদ মিছিল
মোরেলগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান মাদক ব্যবসার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি
মোরেলগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান শুরু পরিচ্ছন্নতা অভিযান, র‌্যালি ও সচেতনতামূলক সভায় ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের আহ্বান
মোরেলগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত
আরো খবর ⇒


  সর্বাধিক পঠিত

ফিফা বিশ্বকাপের ম্যাচ দেখাবে বাংলাদেশের তিন টিভি চ্যানেল
ফিফা বিশ্বকাপে বাংলাদেশের পতাকা হাতে ফারজিন গনি
তিন যুগের অভিজ্ঞ সাউণ্ড রেকর্ডিষ্ট মিজানুর রহমান বাদশা
ঘুষের দায়ে ইন্দোনেশিয়ায় মন্ত্রী গ্রেপ্তার
বিএনএস গ্রুপের ডিএমডি নাওয়ার লায়লা বুলুকে সংবাদ প্রতিদিনের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]