বৃহস্পতিবার ৪ জুন ২০২৬ ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শিরোনাম:


বাংলাদেশের মানুষ কোনোভাবেই পুশ ইন মেনে নেবে না : নাসীরুদ্দীন পাটওয়ারী
প্রকাশ: বুধবার, ৩ জুন, ২০২৬, ৫:০৮ পিএম   (ভিজিট : )
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ভারতের পক্ষ থেকে যদি কোনো বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠানোর প্রয়োজন হয়, তাহলে তা আইন ও কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে করতে হবে। কিন্তু রাতের আঁধারে সীমান্তে মানুষ রেখে যাওয়ার অভিযোগ গ্রহণযোগ্য নয়। আমরা তথ্য পেয়েছি সীমান্তের ওপারে আরও মানুষকে জড়ো করা হয়েছে। 

বুধবার (৩ জুন) দুপুরে যশোরের শার্শা উপজেলার বেনাপোলের সাদীপুর সীমান্ত পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বাংলাদেশের মানুষ কোনোভাবেই পুশ ইন মেনে নেবে না। এ বিষয়ে সরকারকে জরুরি ভিত্তিতে কার্যকর পদক্ষেপ নিতে হবে। সীমান্ত হত্যা, মাদক চোরাচালান ও অন্যান্য সীমান্ত ইস্যুতে অতীতে কঠোর অবস্থান নেওয়া হলে বর্তমান পরিস্থিতির সৃষ্টি হতো না। 

তিনি বলেন, ভারত খুনি রাষ্ট্র, বিএসএফ খুনি বাহিনী। সীমান্ত হত্যা ও কথিত পুশ ইনের ঘটনায় সরকারের আরও কঠোর অবস্থান নেওয়া প্রয়োজন।

এনসিপির এই নেতা স্বরাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করে বলেন, ওই বক্তব্য সীমান্তবর্তী মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। তিনি বক্তব্যটি প্রত্যাহারের দাবি জানান।

তিনি আরও বলেন, সীমান্তে অবস্থান করা কয়েকটি পরিবারের খোঁজ নিতে আমরা এসেছি। তবে আমরা আসার আগেই পরিবারগুলোকে সরিয়ে নেওয়া হয়েছে। একই সঙ্গে সীমান্তে এসব মানুষ কীভাবে প্রবেশ করল, সে বিষয়ে সরকারের কাছে জবাব চাই। 

সীমান্তবাসীর প্রতি আহ্বান জানিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, কোনো ধরনের পুশ-ইনের চেষ্টা হলে স্থানীয়দের বিজিবি ও পুলিশকে দ্রুত জানাতে হবে। প্রয়োজনে সীমান্ত এলাকায় সতর্ক অবস্থান নিয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষায় ভূমিকা রাখতে হবে।

তিনি বলেন, সীমান্তে বাংলাদেশিদের হত্যার দায়ে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করা উচিত। পাশাপাশি সীমান্ত হত্যা বন্ধে কার্যকর উদ্যোগ গ্রহণ এবং সীমান্ত নিরাপত্তা জোরদারের দাবি জানান নাসীরুদ্দীন পাটওয়ারী।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত দুই দিন ধরে সাদীপুর সীমান্তের জিরো লাইনে ১০-১২ জন নারী, পুরুষ ও শিশু অবস্থান করছিলেন। তবে বুধবার সকাল থেকে তাদের আর সেখানে দেখা যায়নি। স্থানীয়দের ধারণা, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের সরিয়ে নিয়েছে।

সীমান্ত পরিদর্শনের সময় জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির সংগঠক মেয়াজ মেহরাব তালুকদার, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব ফরিদুল হক এবং চট্টগ্রাম মহানগর কমিটির আহ্বায়ক শোয়েব মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন। 








আরও খবর


  সর্বশেষ সংবাদ

সেই বৃদ্ধার ছেলে যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার
তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে খেলার মাঠ সচল রাখার বিকল্প নেই: রাঙ্গুনিয়ায় আন্তঃস্কুল ক্রিকেটের ফাইনালে হুমাম কাদের চৌধুরী এমপি
‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যে সচেতনতা বৃদ্ধির আহ্বান
বাগেরহাটে ইটবোঝাই ট্রাক ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২
শেষ হলো সাড়ে ছয় শতকের ঐতিহ্য! খানজাহান আলী (রহ.) মাজার দিঘি থেকে সরানো হলো শেষ কুমির
আরো খবর ⇒


  সর্বাধিক পঠিত

ইতালিতে গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি
‎ফরিদপুরের সালথায় ৮ বিঘা সমতল জমিতে প্রথমবারের মতো বাণিজ্যিক আনারস চাষ-৮০ লাখ টাকা আয়ের আশা
ভালুকায় শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম মৃত্যু বার্ষিকী পালন
সখিপুরে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী
হজে গিয়ে সৌদি আরবে ৪৪ বাংলাদেশির মৃত্যু
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]