বৃহস্পতিবার ৪ জুন ২০২৬ ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শিরোনাম:


চঞ্চলের ভিজিটিং কার্ডে কোন তিনটি পেশা থাকা উচিত, জানালেন জয়া
প্রকাশ: সোমবার, ১ জুন, ২০২৬, ৬:৩২ পিএম   (ভিজিট : )
অভিনেতা চঞ্চল চৌধুরীর জন্মদিন উপলক্ষে একটি ব্যতিক্রমী শুভেচ্ছাবার্তা দিয়েছেন অভিনেত্রী জয়া আহসান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া সেই পোস্টে জয়া মজার ছলে চঞ্চলের ভিজিটিং কার্ডে থাকা উচিত এমন তিনটি ‘পেশা’র কথা উল্লেখ করেন।

জয়ার ভাষ্য অনুযায়ী, চঞ্চলের পরিচয়ের তালিকায় প্রথমেই থাকবে ‘স্ট্যান্ড-আপ কমেডিয়ান’। দ্বিতীয় স্থানে থাকবে ‘দুরন্ত ড্রাইভার’। আর তার প্রকৃত পেশা ‘অভিনেতা’ থাকবে তৃতীয় নম্বরে।

রসিকতাপূর্ণ এই মন্তব্যের মধ্য দিয়ে জয়া আসলে চঞ্চলের বহুমাত্রিক ব্যক্তিত্বের প্রশংসা করেছেন। পোস্টের শেষাংশে তিনি চঞ্চলকে অভিনয়ের জাদুকর এবং অভিনয়শিল্পের এক বিস্ময় বলেও উল্লেখ করেন।

জয়া ও চঞ্চলের দীর্ঘদিনের বন্ধুত্ব এবং পেশাগত সম্পর্ক দর্শকদের কাছেও সুপরিচিত। ‘দেবী’ সিনেমায় তাদের জুটি বিশেষভাবে প্রশংসিত হয়েছিল। হুমায়ূন আহমেদের জনপ্রিয় উপন্যাস অবলম্বনে নির্মিত ওই ছবিতে জয়া অভিনয় করেছিলেন রাণু চরিত্রে, আর চঞ্চল পর্দায় জীবন্ত করে তুলেছিলেন কিংবদন্তি চরিত্র মিসির আলিকে।

চঞ্চলের জন্মদিনের জয়ার শুভেচ্ছাবার্তাটি তাই শুধু একটি শুভেচ্ছা নয়, বরং দীর্ঘদিনের বন্ধুত্ব, পারস্পরিক শ্রদ্ধা এবং সহকর্মীর প্রতি ভালোবাসারই এক উষ্ণ প্রকাশ হিসেবে দেখছেন নেটিজেনরা। 








আরও খবর


  সর্বশেষ সংবাদ

সেই বৃদ্ধার ছেলে যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার
তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে খেলার মাঠ সচল রাখার বিকল্প নেই: রাঙ্গুনিয়ায় আন্তঃস্কুল ক্রিকেটের ফাইনালে হুমাম কাদের চৌধুরী এমপি
‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যে সচেতনতা বৃদ্ধির আহ্বান
বাগেরহাটে ইটবোঝাই ট্রাক ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২
শেষ হলো সাড়ে ছয় শতকের ঐতিহ্য! খানজাহান আলী (রহ.) মাজার দিঘি থেকে সরানো হলো শেষ কুমির
আরো খবর ⇒


  সর্বাধিক পঠিত

ইতালিতে গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি
‎ফরিদপুরের সালথায় ৮ বিঘা সমতল জমিতে প্রথমবারের মতো বাণিজ্যিক আনারস চাষ-৮০ লাখ টাকা আয়ের আশা
ভালুকায় শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম মৃত্যু বার্ষিকী পালন
সখিপুরে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী
হজে গিয়ে সৌদি আরবে ৪৪ বাংলাদেশির মৃত্যু
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]